News Flash

  • Home
  • খেলা
  • শান্তিরবাজারে ক্রিকেট জয়ী তুইকর্ম যুব ক্লাব
Image

শান্তিরবাজারে ক্রিকেট জয়ী তুইকর্ম যুব ক্লাব

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩ জুন।।সহজ  জয় পেলো তুইকর্ম যুব ক্লাব। পরাজিত করলো অঙ্কুর ইউনিটকে। ৬ উইকেটে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত চ্যালেঞ্জার ট্রফি সিনিয়র ক্রিকেটে। বাইখোরা স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে অঙ্কুর ইউনিটের গড়া ১৪৯ রানের জবাবে তুইকর্ম যুব ক্লাব ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। বিজয়ী দলের জীবন্ত লাল রিয়াং ৬৮ রান করে। শনিবার সকালে টসে জয়লাভ করে অঙ্কুর ইউনিট প্রথমে ব্যাট নিয়ে ১৪৯ রান করে। দলের পক্ষে সৈকত পাল ৬৯ বল খেলে ৭ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫২,রূপক বরুয়া ১৫ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ১৮, দ্বীপজয় দত্ত ২০ বল খেলে  ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১২ রান করেন। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেননি। দল অতিরিক্ত খাতে পায় ৩৫ রান।তুইকর্ম যুব ক্লাবের পক্ষে কিষান রিয়াং (‌৩/‌৩১), হিমলেশ সাংমা (‌৩/‌৩৪) এবং জীতেন্দ্র রিয়াং (‌২/‌৩১) সফল বোলার। জবাবে খেলতে নেমে ১৭.‌৫ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় তুইকর্ম যুব ক্লাব। দলের পক্ষে জীবন্ত লাল রিয়াং ৪৬ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ৭ টি ওভার বাউন্ডারির সাহায্যে‌‌‌ ৬৮, সঞ্জীৎ দেববর্মা ১৩ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৫, হিমলেশ সাংমা ১৬ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ১৮ এবং ডেভিড রিয়াং ৭ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ১৬ রান করেন। অঙ্কুর ইউনিটের পক্ষে দ্বীপজয় দত্ত (‌২/‌৫৪) সফল বোলার। ‌‌

Releated Posts

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top