নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জুন৷৷ ত্রিপুরার কুইন আনারসের জিআই ট্যাগ ব্যবহার করার অনুমতি ৩০০ কৃষককে৷ আগেই বিশ্বে সমাদৃত হয়েছে ত্রিপুরার রানি আনারস৷ এই আনারস পেয়েছে জিআই-র তকমা৷ তাতে খুশির হাওয়া ত্রিপুরায়৷ কারণ এবার ৩০০ জন কৃষককে এই আনারসের জিআই ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছে৷ দেশের প্রায় সব রাজ্যেই উৎপাদন করা হয় আনারস৷ কিন্তু স্বাদে এবং আকারে সবার চেয়ে আলাদা এবং অনন্য ত্রিপুরার রানি আনারস৷ এই আনারস জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন পাওয়ায় ত্রিপুরার কৃষকদের সচেতন করার জন্য একটি সেমিনার করে উত্তরপূর্ব উন্নয়ন দফতর৷সেখানেই ন্যারামেকের তরফে ৩০০ কৃষককে এই জিআই ব্যবহার করার অনুমতি দেওয়া হয়৷ আগেই এই আনারস রফতানি করা হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে৷ সেই সঙ্গে দেশেও এই আনারসের বাজার পাওয়ার চেষ্টা করছে সরকার৷এই লক্ষ্য নিয়ে কিছুদিন আগে দিল্লির প্রগতি ময়দানে রানি আনারসের প্রদর্শনী করা হয়৷ তারপরেই আগরতলায় ওই সেমিনার করা হয়েছে৷ সেখানে ছিলেন ত্রিপুরার কৃষিমন্ত্রী রতন লাল নাথ৷ ওই সেমিনারে হাজির ছিলেন প্রায় ২০০ জন রানি আনারস উৎপাদনকারী৷ কৃষিমন্ত্রী জানান, রাজ্যের কৃষকদের অধিকার রক্ষা করা এবং এই আনারস আরও বেশি করে রফতানি করার লক্ষ্য নিয়েছেন তারা৷ কেন্দ্র সরকারও এই আনারস এবং ত্রিপুরার কৃষিপণ্যকে তুলে ধরার জন্য উদ্যোগ নিয়েছে৷ এর ফলে কৃষকরা অনেক বেশি উপকৃত হবেন বলেও জানান তিনি৷ কৃষিমন্ত্রী বলেন, ’এর ফলে এই রানি আনারসের গুণমান বজায় থাকবে৷ ত্রিপুরার কৃষকদের আয় এবং জীবনযাপন করার মানও বাড়বে৷ সেই সঙ্গেই কেউ আনারসের অপব্যবহার করতে পারবেন না৷’

রাজ্যের ক্যুইন আনারসের জিআই ট্যাগ ব্যবহার করার অনুমতি তিনশ কৃষককে
Tags:
Releated Posts
আগরতলায় শুরু হচ্ছে ‘লিভারকন-৯’, দেশের শীর্ষ লিভার বিশেষজ্ঞদের মিলনমেলা
আগরতলা, ২৬ জুন: দেশের প্রখ্যাত লিভার রোগ বিশেষজ্ঞদের উপস্থিতিতে আগামী ২৭ ও ২৮ জুন আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ…
দেও নদীতে নিখোঁজ অমরজিৎ পালের সন্ধানে দ্বিতীয় দিনের তল্লাশি, এনডিআরএফ নেমেও মেলেনি হদিস
নিজস্ব প্রতিনিধি, কাঞ্চনপুর, ২৬ জুন: উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমার দশদা পালপাড়া সংলগ্ন দেও নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া…
চড়িলামে শেষকৃত্যের সংকট, মৃতদেহ বহনে দুরবস্থা
নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুন : উত্তর চড়িলাম পঞ্চায়েতের পুরান বাড়ি এলাকার বাসিন্দারা অভিযোগ করছেন, শ্মশান পর্যন্ত পৌঁছানোর…
বিশালগড়ে গুলিকাণ্ড মামলায় গ্রেপ্তার রাহুল ও রণবীরের ঘনিষ্ঠ সহযোগী অমন দেব
আগরতলা, ২৬ জুন: দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে বিশালগড়ের বহুল আলোচিত ঠিকেদারের বাড়িতে গুলিকাণ্ড মামলায় অভিযুক্ত রাহুল ও…

















