News Flash

  • Home
  • দেশ
  • বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় ব্যথিত নেপালের প্রধানমন্ত্রী, সমবেদনা জানাল ইতালি দূতাবাস
Image

বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় ব্যথিত নেপালের প্রধানমন্ত্রী, সমবেদনা জানাল ইতালি দূতাবাস

বালেশ্বর ও নয়াদিল্লি, ৩ জুন (হি.স.): ওডিশার বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় বিপুল সংখ্যক যাত্রীর মৃত্যুতে দুঃখপ্রকাশ করেছেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল ‘প্রচণ্ড’। নেপালের প্রধানমন্ত্রী দফতর থেকে টুইট করে জানানো হয়েছে, “ভারতের ওডিশায় ট্রেন দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় আমি শোকাহত। আমি প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে গভীর সমবেদনা জানাই। এই শোকের মুহুর্তে মোদীজি, ভারত সরকার এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।।

নতুন দিল্লিতে অবস্থিত ইতালি দূতাবাসও শোকপ্রকাশ করেছে। শোকবার্তায় ইতালি দূতাবাস জানিয়েছে, ভারতের জনগণ এবং ওডিশায় ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি আন্তরিক ও গভীর সমবেদনা রইল। উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় ওডিশার বালেশ্বরে দুর্ঘটনার কবলে পড়েছে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস। মোট তিনটি ট্রেনের সংঘর্ষে এখনও পর্যন্ত ২৩৮ জনের মৃত্যু হয়েছে ও আহতের সংখ্যা ৬৫০।

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে পুরনো খুনের মামলায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে শুক্রবার একটি পুরনো মামলায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top