News Flash

  • Home
  • দেশ
  • বাজি কারখানায় একের পর এক বিস্ফোরণ, আগুনে ঝলসে মৃত্যু ৩ শ্রমিকের
Image

বাজি কারখানায় একের পর এক বিস্ফোরণ, আগুনে ঝলসে মৃত্যু ৩ শ্রমিকের

অমরাবতী(অন্ধ্র প্রদেশ), ২ জুন (হি.স.) : বাজি কারখানায় ভয়ঙ্কর আগুনে ঝলসে মৃত্যু হল তিন শ্রমিকের। ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে অন্ধ্র প্রদেশের তিরুপতি জেলায়। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে তিরুপতির কোভ্যাকোলি গ্রামের একটি বাজির গোডাউনে আগুন লাগে। আগুনে পুড়ে তিনজন শ্রমিকের মৃত্যু হয়, গুরুতর আহত হন আরও দুইজন। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে কী কারণে আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি।

পুলিশের তরফে জানানো হয়েছে, তিরুপতি জেলার কোভ্যাকোলি গ্রামে একটি বাজি কারখানায় আগুন লাগে। দুর্ঘটনার সময়ে কারখানায় পাঁচজন শ্রমিক কাজ করছিলেন। হঠাৎ করেই বারুদ থেকে আগুন লেগে যায়। চারিদিকে দাহ্য পদার্থ থাকায় আগুন ছড়িয়ে পড়তেও বেশি সময় লাগেনি। কারখানার ভিতরেই শ্রমিকেরা আটকে পড়েন। বাজি কারখানায় বিস্ফোরণের জেরে ঘটনাস্থলে তিনজনের মৃত্য়ু হয়। গুরুতর আহত হন দুইজন। তাদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
মৃতদের নাম এদু কোন্দালু (৪০), শঙ্করাইয়া (৩২) ও নগেন্দ্র (২৫)। জানা গিয়েছে, আহত দুইজনকে প্রথমে শ্রীকলাহস্তি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তাদের শারীরিক অবস্থার অবনতি হলে তিরুপতির এসভিআর সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Releated Posts

ছাত্র আন্দোলন নিয়ে শশী থারুরের মন্তব্যে বিজেপির সমর্থন, কংগ্রেসের দাবি—রাহুলের লক্ষ্য রাজনৈতিক লাভ নয়, ব্যবস্থাগত সংস্কার

নয়াদিল্লি, ৮ আগস্ট (আইএএনএস): ছাত্র সমস্যা এবং জনসংযোগ নিয়ে কংগ্রেস সাংসদ শশী থারুরের সাম্প্রতিক মন্তব্যকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর…

ByByNews Desk Aug 8, 2026

প্রথমবার সমুদ্রপথে অস্ট্রেলিয়ায় জিআই-ট্যাগযুক্ত ‘মিথিলা মাখানা’ রফতানি: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ৮ আগস্ট (আইএএনএস): প্রথমবারের মতো বিহার থেকে সমুদ্রপথে অস্ট্রেলিয়ায় রফতানি হল জিআই-ট্যাগযুক্ত ‘মিথিলা মাখানা’। শনিবার কেন্দ্রীয় বাণিজ্য…

ByByNews Desk Aug 8, 2026

তোলাবাজি ও জমি দখলের অভিযোগে প্রাক্তন তৃণমূল বিধায়ক সনৎ দে গ্রেফতার

কলকাতা, ৮ আগস্ট (আইএএনএস): তোলাবাজি, বেআইনি জমি দখল এবং ভোট-পরবর্তী হিংসায় জড়িত থাকার অভিযোগে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা…

ByByNews Desk Aug 8, 2026

‘চিন্তা করবেন না, আমি আপনাদের সঙ্গেই আছি’, বিদ্রোহী সাংসদদের আশ্বাস প্রধানমন্ত্রী মোদির

নয়াদিল্লি, ৭ আগস্ট(আইএএনএস): সংসদের বর্ষাকালীন অধিবেশনের অচলাবস্থার মধ্যেই জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ)-র বিভিন্ন শরিক দলের সাংসদদের নিয়ে বিশেষ…

ByBySandeep Biswas Aug 7, 2026
Scroll to Top