News Flash

  • Home
  • দেশ
  • বিরোধী ঐক্য ইস্যুতে রাহুলকে সমর্থন রাউতের, বললেন ২০২৪-এ আমরা অবশ্যই এই সরকারকে হারাব
Image

বিরোধী ঐক্য ইস্যুতে রাহুলকে সমর্থন রাউতের, বললেন ২০২৪-এ আমরা অবশ্যই এই সরকারকে হারাব

ওয়াশিংটন ও মুম্বই, ২ জুন (হি.স.): বিরোধী ঐক্য ইস্যুতে আমেরিকার ওয়াশিংটনে কংগ্রেস নেতা রাহুল গান্ধী যে মন্তব্য করেছেন, তা সমর্থন করলেন উদ্ধব ঠাকরে ঘনিষ্ঠ নেতা সঞ্জয় রাউত। তিনি জোর দিয়ে বলেছেন, “২০২৪ সালে এই সরকারকে আমরা হারাবই।” বৃহস্পতিবার আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসির ন্যাশনাল প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করেন রাহুল গান্ধী। সেখানে বিরোধী ঐক্য প্রসঙ্গে প্রশ্নের মুখোমুখি হন রাহুল। তিনি বলেন, “বিরোধী দলগুলি বেশ ভালভাবেই ঐক্যবদ্ধ, এবং বিরোধীরা আরও বেশি করে ঐক্যবদ্ধ হচ্ছেন। আমরা সমস্ত বিরোধীদের সঙ্গে কথা বলছি।এই বিষয়ে অনেক ভাল কাজ হচ্ছে বলে আমি মনে করি। যা হচ্ছে এ বিষয়ে আমি আত্মবিশ্বাসী।”

রাহুলের এই মন্তব্যের সমর্থন করে উদ্ধব ঘনিষ্ঠ নেতা সঞ্জয় রাউত শুক্রবার বলেছেন, “রাহুল গান্ধী যা বলেছেন আমি তাঁর সঙ্গে একমত। সমস্ত বিরোধী দল ঐক্যবদ্ধ এবং ২০২৪ সালে আমরা কেন্দ্রের বর্তমান সরকারকে পরাজিত করব। এটাই আমাদের বিশ্বাস এবং আত্মবিশ্বাস…।”

Releated Posts

ছাত্র আন্দোলন নিয়ে শশী থারুরের মন্তব্যে বিজেপির সমর্থন, কংগ্রেসের দাবি—রাহুলের লক্ষ্য রাজনৈতিক লাভ নয়, ব্যবস্থাগত সংস্কার

নয়াদিল্লি, ৮ আগস্ট (আইএএনএস): ছাত্র সমস্যা এবং জনসংযোগ নিয়ে কংগ্রেস সাংসদ শশী থারুরের সাম্প্রতিক মন্তব্যকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর…

ByByNews Desk Aug 8, 2026

প্রথমবার সমুদ্রপথে অস্ট্রেলিয়ায় জিআই-ট্যাগযুক্ত ‘মিথিলা মাখানা’ রফতানি: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ৮ আগস্ট (আইএএনএস): প্রথমবারের মতো বিহার থেকে সমুদ্রপথে অস্ট্রেলিয়ায় রফতানি হল জিআই-ট্যাগযুক্ত ‘মিথিলা মাখানা’। শনিবার কেন্দ্রীয় বাণিজ্য…

ByByNews Desk Aug 8, 2026

তোলাবাজি ও জমি দখলের অভিযোগে প্রাক্তন তৃণমূল বিধায়ক সনৎ দে গ্রেফতার

কলকাতা, ৮ আগস্ট (আইএএনএস): তোলাবাজি, বেআইনি জমি দখল এবং ভোট-পরবর্তী হিংসায় জড়িত থাকার অভিযোগে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা…

ByByNews Desk Aug 8, 2026

‘চিন্তা করবেন না, আমি আপনাদের সঙ্গেই আছি’, বিদ্রোহী সাংসদদের আশ্বাস প্রধানমন্ত্রী মোদির

নয়াদিল্লি, ৭ আগস্ট(আইএএনএস): সংসদের বর্ষাকালীন অধিবেশনের অচলাবস্থার মধ্যেই জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ)-র বিভিন্ন শরিক দলের সাংসদদের নিয়ে বিশেষ…

ByBySandeep Biswas Aug 7, 2026
Scroll to Top