News Flash

  • Home
  • দেশ
  • দেশ ঘুরে চলেছেন কেজরিওয়াল ও মান, এবার হেমন্ত সোরেন সকাশে দুই রাজ্যের মুখ্যমন্ত্রী
Image

দেশ ঘুরে চলেছেন কেজরিওয়াল ও মান, এবার হেমন্ত সোরেন সকাশে দুই রাজ্যের মুখ্যমন্ত্রী

রাঁচি, ২ জুন (হি.স.): গোটা দেশ ঘুরে চলেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। এবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী ও ঝাড়খণ্ড মুক্তি মোর্চার কার্যনির্বাহী সভাপতি হেমন্ত সোরেনের সঙ্গে সাক্ষাৎ করলেন দিল্লি ও পঞ্জাবের মুখ্যমন্ত্রী। কেজরিওয়াল ও মানের সঙ্গী হিসেবে এদিনও ছিলেন আম আদমি পার্টি (আপ)-র নেতার সঞ্জয় সিং, রাঘব চাড্ডা ও অতিশী।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল শুক্রবার তাঁর সহকর্মীদের সঙ্গে নিয়ে কেন্দ্রের অধ্যাদেশের বিরুদ্ধে সমর্থন আদায় করতে ঝাড়খণ্ডে পৌঁছন। নিজস্ব দফতরে কেজরিওয়াল ও ভগবন্ত মান-সহ সবাইকে স্বাগত জানান হেমন্ত সোরেন। কেন্দ্রের অধ্যাদেশ নিয়ে তাঁদের মধ্যে দীর্ঘক্ষণ কথাও হয়েছে। উল্লেখ্য, কেজরিওয়াল ও তাঁর সহকর্মীরা ইতিমধ্যেই দেশের বিভিন্ন রাজ্যে গিয়ে বিভিন্ন দলের নেতাদের সঙ্গে কথা বলেছেন।

Releated Posts

বারামুলায় যৌথ বাহিনীর জালে জঙ্গিদের ওভারগ্রাউন্ড ওয়ার্কার, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও গুলি

শ্রীনগর, ২ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের বারামুলা জেলায় যৌথ বাহিনীর অভিযানে এক জঙ্গি-সহযোগী বা ওভারগ্রাউন্ড ওয়ার্কারকে (ওজিডব্লিউ)…

ByByNews Desk Aug 2, 2026

বিহারে রহস্যজনক পরিস্থিতিতে পুরসভার নির্বাহী আধিকারিকের মৃত্যু, তদন্ত শুরু

ঔরঙ্গাবাদ, ২ আগস্ট (আইএএনএস): বিহারের ঔরঙ্গাবাদ জেলায় রহস্যজনক পরিস্থিতিতে আহত অবস্থায় উদ্ধার হওয়ার পর দেহরি-ডালমিয়ানগর পুর পরিষদের নির্বাহী…

ByByNews Desk Aug 2, 2026

ভারতের সভ্যতা, বেদ ও ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মধ্যস্থতা: প্রধান বিচারপতি সূর্য কান্ত

জয়পুর, ১ অগস্ট (আইএএনএস): পারস্পরিক আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর সংস্কৃতি ভারতের সভ্যতা, বেদ, প্রাচীন ইতিহাস এবং কৌটিল্য থেকে…

ByByNews Desk Aug 1, 2026

লস্করের পুরনো কৌশলে ফের কাশ্মীরে হামলার আশঙ্কা, নিশানায় সাধারণ মানুষ: গোয়েন্দাদের দাবি

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে গত ১০ দিনের মধ্যে অনন্তনাগ ও কুলগামে পরপর দুটি জঙ্গি হামলার…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top