আলিপুরদুয়ার, ২ জুন (হি.স.) :মধ্যরাতে আলিপুরদুয়ারে অগ্নিকাণ্ড। ভস্মীভূত অটোমোবাইল দোকান ও গোডাউন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার মধ্যরাতে আচমকা আগুন লেগে যায় সেখানে। ভেতরে আটকে পড়েন বেশ কয়েকজন। খবর পেয়ে দমকলের ৩টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে তাঁদের উদ্ধার করেন। সিঁড়ি দিয়ে নীচে নামানো হয়। ঘটনায় হতাহতের কোনও খবর নেই। প্রায় ৬ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। প্রায় ৫০ লক্ষেরও বেশি টাকার ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। তদন্ত চলছে।

মধ্যরাতে আলিপুরদুয়ারে অগ্নিকাণ্ড, ভস্মীভূত অটোমোবাইল দোকান ও গোডাউন
Tags:
Releated Posts
কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা
কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…
বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক
পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…
গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…
দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য
দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…


















