News Flash

  • Home
  • প্রধান খবর
  • আইন সকলের জন্য সমান এবং সমস্ত খেলোয়াড়ই আমাদের কাছে গুরুত্বপূর্ণ : অনুরাগ সিং ঠাকুর
Image

আইন সকলের জন্য সমান এবং সমস্ত খেলোয়াড়ই আমাদের কাছে গুরুত্বপূর্ণ : অনুরাগ সিং ঠাকুর

মুম্বই, ১ জুন (হি.স.): দিল্লির যন্তর মন্তরে ধর্ণারত ‘কুস্তিগীরদের পাশে দাঁড়িয়ে’ যাঁরা এই বিষয়টিকে রাজনীতি করছেন, তাঁদের উদ্দেশে স্পষ্ট বার্তা দিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। তিনি বলেছেন, আইন সকলের জন্য সমান এবং সমস্ত খেলোয়াড়ই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। বৃহস্পতিবার সকালে মুম্বইয়ের শ্রী সিদ্ধিবিনায়ক গণপতি মন্দিরে প্রার্থনা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর।

পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, “আমরা এই বিষয়টি (কুস্তিগীরদের প্রতিবাদ) খুবই সংবেদনশীলভাবে দেখছি… খেলোয়াড়রা যা দাবি করেছেন, আমরা সেগুলিই করছি। দিল্লি পুলিশ চার্জশিট দাখিল করার পরে প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হবে… যারা এই ইস্যুতে রাজনীতি করছেন, আমি বলতে চাই যে আইন সকলের জন্য সমান এবং সব খেলোয়াড়ই আমাদের কাছে গুরুত্বপূর্ণ।”নরেন্দ্র মোদী সরকারের ৯ বছর প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বলেছেন, “মোদী সরকার ৯ বছর পূর্ণ করেছে এবং আমরা এখানে ঈশ্বরের আশীর্বাদ নিতে এসেছি। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে আমাদের দেশে দ্রুত উন্নতি হয়েছে। মর্গ্যান স্ট্যানলি রিপোর্ট থেকে এটা স্পষ্ট যে এ বছরও ভারতের বৃদ্ধির হার হবে বিশ্বের মধ্যে সর্বোচ্চ। ভারত এবং আমাদের নেতৃত্বে বিশ্বের আশা রয়েছে।” কেন্দ্রীয় তথ্য সম্প্রচার এবং ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর এদিন বিখ্যাত গায়িকা পদ্মশ্রী পদ্মজা ফেনানি জোগলেকারের বাড়িতে পৌঁছে তাঁর সঙ্গেও দেখা করেছেন।

Releated Posts

বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের আরও বেশি ভূমিকার পক্ষে সওয়াল মোদির, ব্রিকসের জন্য ১০ দফা সংস্কার রোডম্যাপের প্রস্তাব

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের দেশগুলির আরও বেশি ভূমিকা নিশ্চিত করতে এবং ব্রিকসকে শক্তিশালী করতে…

ByByNews Desk Sep 12, 2026

ভারতের নেতৃত্বে বড় কূটনৈতিক সাফল্য, ব্রিকস দেশগুলির যৌথ বিবৃতিতে ঐকমত্য

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সদস্য দেশগুলির মধ্যে তীব্র ভূ-রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও ‘বড় কূটনৈতিক সাফল্য’ হিসেবে ব্রিকসের যৌথ…

ByByNews Desk Sep 12, 2026

ব্রিকসের ‘পরিণত হওয়ার’ মুহূর্ত, আগামী দুই দশকের জন্য নতুন ও উচ্চাভিলাষী কর্মসূচির আহ্বান মোদির

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০ বছর পূর্ণ করে ব্রিকস এখন ‘পরিণত হওয়ার’ পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 12, 2026

জয়শঙ্কর ও বেলারুশের বিদেশমন্ত্রীর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার নয়াদিল্লিতে বেলারুশের বিদেশমন্ত্রী ম্যাক্সিম রিজেনকভের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top