News Flash

  • Home
  • খেলা
  • ফুটবলে বনেদি স্কুল সুখময়কে ৮ গোলে হারিয়ে সেন্ট পলস্ জয়ী
Image

ফুটবলে বনেদি স্কুল সুখময়কে ৮ গোলে হারিয়ে সেন্ট পলস্ জয়ী

সেন্ট পলস-‌৮                                                                         সুখময়-‌০

(‌ব্রিলিয়েন্টড়ণ-‌হ্যাটট্রিক,জেলিয়াস-‌হ্যাটট্রিক,তাংসোরাই-‌২)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১ জুন।।

বড় ব্যবধানে জয় দিয়ে আসর শুরু করলো সেন্ট পলস স্কুল। অনেকটা অনায়াসেই পরাজিত করলো সুখময় স্কুলকে। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত কাজল স্মৃতি অনূর্ধ্ব-‌১৪ ফুটবল প্রতিযোগিতায়। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে সেন্ট পলস স্কুল ৮-‌০ গোলে বিধ্বস্ত করে সুখময় স্কুলকে। বিজয়ী দলের পক্ষে ব্রিলিয়েন্ট রিয়াং এবং জেলিয়াস রিয়াং হ্যাটট্রিক করে। বৃহস্পতিবার ম্যাচের শুরু থেকেই পর্যাপ্ত প্রাধান্য নিয়ে খেলতে থাকে বখির দেববর্মার ছেলেরা। বল দখলের লড়াইয়েও এগিয়ে ছিলো। কড়া রোদে খেলতেই পারেনি চন্দন সূত্রধরের সুখময় স্কুলের ছেলেরা। প্রথম গোলের জন্য মাত্র ৪ মিনিট অপেক্ষা করতে হয় ‌সেন্ট পলস স্কুলের ফুটবলারদের। ৪ মিনিটে দলের হযে প্রথম গোলটি করে ব্রিলিয়েন্ট রিয়াং। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি সেন্ট পলস স্কুলকে। ম্যাচের ৪ মিনিটের পর ৪৯ এবং ৫১ মিনিটে ব্রিলিয়েন্ট রিয়াং, ১৫,৩০ এবং ৫৭ মিনিটে জেলিয়েস রিয়াং , ৮ ও ২৮ মিনিটে তাংসোরাই রিয়াং গোল করে। খেলা পরিচালনা করেন সুকান্ত দত্ত। বিজয়ী দল প্রথমার্ধে ৪-‌০ গোলে এগিয়ে ছিলো। আজ উমাকান্ত আকাদেমি ইংলিশ মিডিয়াম স্কুল খেলবে হোলিক্রশ স্কুলের বিরুদ্ধে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে আজ বিকেল ৪ টায় শুরু হবে ম্যাচটি।‌

Releated Posts

লর্ডস টেস্টে ভারতের দাপট, চা-বিরতিতে ৩০/০, লিড বেড়ে ১৪৫ রান

লন্ডন, ১১ জুলাই (আইএএনএস) : লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে একমাত্র মহিলা টেস্টে শক্ত অবস্থান তৈরি করেছে ভারত। দ্বিতীয় দিনের…

ByBySandeep Biswas Jul 11, 2026

ওরিয়েন্টাল কাপ ২০২৬: তৃতীয় দিনে নকআউটে মাদার্স ইন্টারন্যাশনাল, মাউন্ট কারমেল, জি.ডি. গোয়েঙ্কা

নয়াদিল্লি, ৯ জুলাই (আইএএনএস): বৃষ্টিবিঘ্নিত আবহাওয়ার মধ্যেও উত্তেজনাপূর্ণ লড়াইয়ে ওরিয়েন্টাল কাপ ২০২৬-এর তৃতীয় দিনে ছেলেদের বিভাগে মাদার্স ইন্টারন্যাশনাল…

ByByNews Desk Jul 9, 2026

আইসিসি নির্বাচনে বড় অঘটন, বোর্ডের আসন হারালেন ইমরান খাজা

এডিনবরা, ৮ জুলাই (আইএএনএস): আন্তর্জাতিক ক্রিকেট প্রশাসনে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল-এর বার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত অ্যাসোসিয়েট…

ByByNews Desk Jul 8, 2026

রাষ্ট্রপতি ভবনে ১৩৫তম ডুরান্ড কাপের ট্রফি উন্মোচন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

নয়াদিল্লি, ৭ জুলাই (আইএএনএস): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনের সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে ১৩৫তম ডুরান্ড কাপ…

ByByNews Desk Jul 7, 2026
Scroll to Top