News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • মণিপুরের মোরে এবং কাংপোকপিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, পরিদর্শন সংঘর্ষস্থল ও অগ্নিদগ্ধ বাড়িঘর
Image

মণিপুরের মোরে এবং কাংপোকপিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, পরিদর্শন সংঘর্ষস্থল ও অগ্নিদগ্ধ বাড়িঘর

ক্ষতিগ্রস্তদের সরকারের পক্ষ থেকে সব ধরনের সাহায্যের আশ্বাস

শাহেরমোরে (মণিপুর), ৩১ মে (হি.স.) : সংঘর্ষ-পীড়িত মণিপুরের মোরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পরিদর্শন করেছেন সংঘর্ষস্থল এবং অগ্নিদগ্ধ বাড়িঘর। এখান থেকে তিনি গিয়েছেন হিংসায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ভারত-মায়ানমার সীমান্তবর্তী কাংপোকপি শহরে।আজ বুধবার সকালে রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এবং কেন্দ্র ও রাজ্যের সরকারি উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে নিয়ে মোরে জেলায় এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এখানে এসে চলমান হিংসাজর্জর এলাকার গ্রাউন্ড সিটুয়েশনের (স্থল পরিস্থিতি) মূল্যায়ন করেছেন তিনি। সংঘর্ষ-পীড়িত বেশ কয়েকটি এলাকায় গিয়ে পুড়ে যাওয়া বাড়িঘর দেখেছেন। কথা বলেছেন ভুক্তভোগী নাগরিকদের সঙ্গে।স্থল পরিস্থিতি পর্যবেক্ষণ করে তিনি মোরে জেলার নাগরিক সমাজ এবং বিভিন্ন ছাত্র সংগঠনের বৈঠকে মিলিত হয়েছেন। স্থানীয় ভুক্তভোগী মানুষ, নাগরিক সমাজ এবং ছাত্র সংগঠনের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করে রাজ্যে সংঘর্ষের পরিপ্রেক্ষিতে ক্ষতিগ্রস্তদের সরকারের পক্ষ থেকে সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহ।মোরে জেলা পরিদর্শন করে সবচেয়ে বেশি হিংসাজর্জর অঞ্চল ভারত-মায়ানমার সীমান্ত শহর কাংপোকপিতে গিয়েছেন। কাংপোকপিতেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সংঘর্ষে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে নিরাপত্তা সম্পর্কিত পর্যালোচনা বৈঠকে বসেছেন, জানা গেছে সরকারি সূত্রে।

Releated Posts

দুর্গাপুজোর উপহার, অক্টোবরে অরুণোদয় প্রকল্পের ভাতা বাড়িয়ে ১,৫০০ টাকা করল অসম সরকার

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর আগে অসমের মহিলাদের জন্য বিশেষ উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়কে শ্রদ্ধা অসমের মুখ্যমন্ত্রীর, শাসনব্যবস্থায় এখনও পথ দেখায় ‘অন্ত্যোদয়’

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে ‘অন্ত্যোদয়’ দর্শনের গুরুত্ব তুলে ধরলেন অসমের মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামোর অভাব, উদ্বেগ নাগাল্যান্ড শিশু অধিকার কমিশনের

কোহিমা, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামো ও সুযোগ-সুবিধার অভাব নিয়ে উদ্বেগ…

ByByNews Desk Sep 24, 2026

রাজ্যের বাইরে কারিগরি শিক্ষা নেওয়া পড়ুয়াদের মণিপুরের উন্নয়নে অবদান রাখার আহ্বান মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যের বাইরে কারিগরি কোর্সে পড়াশোনা করা পড়ুয়াদের মূল্যবান দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে মণিপুরে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top