News Flash

Image

বুধবার সামান্য পতন শেয়ার বাজারে

মুম্বই, ৩১ মে (হি.স.) : বুধবার জিডিপি ঘোষণার দিনে পতন হল শেয়ার বাজারে। সপ্তাহের দু’দিন বৃদ্ধির পর তৃতীয় দিনে মাঝারি পতন হল দালাল স্ট্রিটে। বুধবার সেনসেক্স সাড়ে ৬২ হাজারের বেশি, নিফটি রইল সাড়ে ১৮ হাজারের উপরে।

সেনসেক্স সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছিল ১ ডিসেম্বর ২০২২, হয়েছিল ৬৩,২৮৪ পয়েন্ট। বুধবার সেনসেক্স পড়ল ৩৪৬.৮৯ পয়েন্ট বা ০.৫৫ শতাংশ, বাজার শেষে এই সূচক দাঁড়িয়েছে ৬২ হাজার ৬২২.২৪ পয়েন্টে। এদিন নিফটি-র পতন ৯৯.৪৫ পয়েন্ট বা ০.৫৩ শতাংশ, দিনের শেষে নিফটি হয়েছে ১৮ হাজার ৫৩৪.৪০ পয়েন্ট। নিফটি-র ৫০টি কোম্পানির মধ্যে ১৮টিতে অগ্রগতি হয়েছে, পিছিয়েছে ৩২টি কোম্পানি।

ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা এনএসই অন্তর্ভুক্ত প্রায় ২০৬০টি কোম্পানির মধ্যে ৯৭৮টি বৃদ্ধির মুখ দেখেছে, কমেছে ৯৫৭টি কোম্পানির শেয়ার দর। এদিন ভালো বৃদ্ধি পেয়েছে ভারতী এয়ারটেল, ব্রিটানিয়া, কোটাক ব্যাঙ্ক, সান ফার্মা প্রভৃতি কোম্পানি। পিছু হটেছে অ্যাক্সিস ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক, রিল্যায়ান্স প্রভৃতি কোম্পানির শেয়ার দর। আদানি গোষ্ঠীর ৯টি কোম্পানির মধ্যে ৭টিরই পতন হয়েছে, অল্প বেড়েছে ২টির শেয়ার দর।

Releated Posts

খাদ্য ব্যবসায়ীদের জন্য নিয়ম শিথিল করল কেন্দ্র, কমল মান্যতার বোঝা

নয়াদিল্লি, ২৬ জুন (আইএএনএস): খাদ্য ব্যবসায়ীদের জন্য নিয়ন্ত্রক জটিলতা কমাতে এবং ব্যবসা পরিচালনা আরও সহজ করতে খাদ্য নিরাপত্তা…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বাড়ছে, যুদ্ধ-পূর্ব স্তরের ৫৭ শতাংশে পৌঁছেছে: রিপোর্ট

নয়াদিল্লি, ২৬ জুন (আইএএনএস) : যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের পর হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। শুক্রবার…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

মার্কিন-ইরান আলোচনায় সরবরাহ উদ্বেগ কমায় ৩ শতাংশ পর্যন্ত কমল অপরিশোধিত তেলের দাম

নয়াদিল্লি, ২২ জুন (আইএএনএস): মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত বৈঠকের পর বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ৩…

ByByNews Desk Jun 22, 2026

বিভ্রান্তিকর দাবি ও লেবেলিং নিয়ে মারিকো, ফেরেরো, বিকানেরওয়ালাসহ ১৪ সংস্থাকে নোটিস এফএসএসএআই-এর

নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস) : বিভ্রান্তিকর পণ্যের দাবি, ব্র্যান্ডিং, লেবেলিংয়ে অনিয়ম এবং ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে মারিকো, ফেরেরো ইন্ডিয়া,…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top