News Flash

  • Home
  • প্রধান খবর
  • ১-৬ জুন দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়া সফরে যাচ্ছেন এস জয়শঙ্কর, ঠাসা কর্মসূচি বিদেশমন্ত্রীর
Image

১-৬ জুন দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়া সফরে যাচ্ছেন এস জয়শঙ্কর, ঠাসা কর্মসূচি বিদেশমন্ত্রীর

নয়াদিল্লি, ৩১ মে (হি.স.): আগামী ১-৬ জুন দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়া সফরে যাচ্ছেন বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। সফরের প্রথমার্ধে ১-৩ জুন দক্ষিণ আফ্রিকায় থাকবেন তিনি, সফরের শেষ পর্যায়ে তিনি ৪-৬ জুন থাকবেন নামিবিয়াতে। বুধবার সকালে বিদেশমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ১-৬ জুন পর্যন্ত দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়া সফরে যাবেন। কেপটাউনে আয়োজিত ব্রিকস বিদেশমন্ত্রীর বৈঠকে অংশ নিতে তিনি ১ থেকে ৩ জুন দক্ষিণ আফ্রিকা সফর করবেন তিনি। বৈঠকে যোগ দেওয়ার পাশাপাশি তিনি দক্ষিণ আফ্রিকার সমকক্ষ নালেদি পান্ডোরের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। তিনি দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত করবেন এবং অন্যান্য ব্রিকস বিদেশমন্ত্রী এবং অন্যান্য দেশের ‘ফ্রেন্ডস অফ ব্রিকস’ মন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। তিনি কেপটাউনে প্রবাসী ভারতীয়দের সঙ্গেও মতবিনিময় করবেন।

বিদেশমন্ত্রকের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, এরপর ৪-৬ জুন পর্যন্ত নামিবিয়া সফরে যাবেন বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। নামিবিয়া প্রজাতন্ত্রে এটি হবে ভারতের কোনও বিদেশমন্ত্রীর প্রথম সফর। সফরকালে সে দেশের শীর্ষ নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করবেন জয়শঙ্কর এবং সরকারের অন্যান্য মন্ত্রীদের সঙ্গেও বৈঠক করবেন। নামিবিয়ার উপ-প্রধানমন্ত্রী/বিদেশমন্ত্রী, নেতুম্বো নন্দি-এনদাইতওয়াহ-এর সঙ্গে যৌথ কমিশন সভার উদ্বোধনী অধিবেশনের সহ-সভাপতিত্ব করবেন জয়শঙ্কর। তিনি নামিবিয়ায় অবস্থিত প্রবাসী ভারতীয়দের সঙ্গেও মতবিনিময় করবেন।

Releated Posts

বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের আরও বেশি ভূমিকার পক্ষে সওয়াল মোদির, ব্রিকসের জন্য ১০ দফা সংস্কার রোডম্যাপের প্রস্তাব

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের দেশগুলির আরও বেশি ভূমিকা নিশ্চিত করতে এবং ব্রিকসকে শক্তিশালী করতে…

ByByNews Desk Sep 12, 2026

ভারতের নেতৃত্বে বড় কূটনৈতিক সাফল্য, ব্রিকস দেশগুলির যৌথ বিবৃতিতে ঐকমত্য

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সদস্য দেশগুলির মধ্যে তীব্র ভূ-রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও ‘বড় কূটনৈতিক সাফল্য’ হিসেবে ব্রিকসের যৌথ…

ByByNews Desk Sep 12, 2026

ব্রিকসের ‘পরিণত হওয়ার’ মুহূর্ত, আগামী দুই দশকের জন্য নতুন ও উচ্চাভিলাষী কর্মসূচির আহ্বান মোদির

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০ বছর পূর্ণ করে ব্রিকস এখন ‘পরিণত হওয়ার’ পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 12, 2026

জয়শঙ্কর ও বেলারুশের বিদেশমন্ত্রীর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার নয়াদিল্লিতে বেলারুশের বিদেশমন্ত্রী ম্যাক্সিম রিজেনকভের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top