News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রকাশ্যে অফিসে ঢুকে স্ত্রী’র পেটে ছুরি চালাল স্বামী, ধর্মনগরে চাঞ্চল্য
Image

প্রকাশ্যে অফিসে ঢুকে স্ত্রী’র পেটে ছুরি চালাল স্বামী, ধর্মনগরে চাঞ্চল্য

প্রকাশ্যে অফিসে ঢুকে স্ত্রী’র পেটে ছুরি চালাল স্বামী, ধর্মনগরে চাঞ্চল্য
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ মে৷৷ ধর্মনগর পুরাতন মোটর স্ট্যান্ডস্থিত তহশীল অফিসে এক মহিলা তহশিলদারকে ছুরিকাহত করে হত্যা করার চেষ্টা করে তার স্বামী৷ অভিযুক্তকে গ্রেফতার করছে পুলিশ৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনাকর পরিস্থিত বিরাজ করছে৷ ধর্মনগর শহরের প্রাণ কেন্দ্রে প্রকাশ্য  দিবালয়ে তহশিল অফিসে ডুকে তহশীলদেরকে প্রাণে মারার চেষ্টা করে তার স্বামী৷ ঘটনা বুধবার বিকালে ৩:৩০ নাগাদ ধর্মনগর তহশিল অফিসে৷ ঘটনার বিবরণে জানা যায়, প্রতিদিনের মতো অফিসে বসে কাজ করছিলেন পম্পা দেব কাননগো নামে মহিলা তহশীলদার৷ সেই সময় হঠাৎ অফিসে আসে স্বামী জুয়েল দত্ত৷  অফিসে ঢুকে স্ত্রীর হাত থেকে  থেকে মোবাইল কেড়ে নেয় জুয়েল৷ এরপর একটি ধারালো ছুরি দিয়ে স্ত্রীর পেটে আঘাত করে৷ সেই সময় অফিসে অন্যান্য কর্মচারীরাও উপস্থিত ছিলেন৷ সকলের সামনেই এই ঘটনা ঘটে বলে জানা যায়৷ পরবর্তীতে  অগ্ণি নির্বাপক দপ্তরের কর্মীদের সহযোগিতায় আহত  তহ শীতলদার পম্পাকে নিয়ে যাওয়া হয় জেলা হাসপাতালে৷ সেখানেই চিকিৎসা চলছে তার৷ এই ঘটনার পর ঘাতক স্বামী জুয়েলকে ছুরি সহ আটক করে পুলিশ৷ এই ঘটনা জানতে পেরে জেলা হাসপাতালে ছুটে যান মহকুমা শাসক বিবেক এইচডি সহ অফিসের কর্মচারীরা৷ ঘটনার তদন্ত করছে পুলিশ৷  জানা গেছে নিজেদের পারিবারিক সমস্যার কারণেই এই ঘটনা ঘটেছে ঊ
স্ত্রী জানায় সবসময় বাড়িতেও নাকি মারধর করে উনার স্বামী জুয়েল দত্ত৷

Releated Posts

স্মার্ট মিটার ও অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে কাঞ্চনবাড়িতে দিনভর বিক্ষোভ

আগরতলা, ১১ আগস্ট: স্মার্ট মিটার বাতিল, অস্বাভাবিক হারে বিদ্যুৎ বিল বৃদ্ধি এবং রিচার্জ সংক্রান্ত নানা অনিয়মের অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

পতিছড়িতে রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল যাত্রী শেড, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের

আগরতলা, ১১ আগস্ট: শান্তিরবাজার বিধানসভার অন্তর্গত পতিছড়ি ড্রপগেট এলাকায় রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল অবস্থায় পড়ে রয়েছে একটি যাত্রী শেড।…

ByByReshmi Debnath Aug 11, 2026

জঙ্গলে বাঁশ কড়ুল সংগ্রহ করতে গিয়ে ভাল্লুকের কামড়ে গুরুতর আহত যুবক

আগরতলা, ১০ আগস্ট : জঙ্গলে বাঁশ কড়ুল সংগ্রহ করতে গিয়ে ভাল্লুকের কামড়ে গুরুতর আহত হলেন এক যুবক। ওই…

ByByNews Desk Aug 10, 2026

বেহাল রাস্তার স্থায়ী সমাধানের দাবিতে দক্ষিণ ত্রিপুরা যুব কংগ্রেসের ডেপুটেশন

বিলোনিয়া, ১০ আগস্ট: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা আমলীঘাট থেকে মনুঘাট যাওয়ার রাস্তার দ্রুত সংস্কার ও স্থায়ী সমাধানের দাবিতে…

ByByNews Desk Aug 10, 2026
Scroll to Top