News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আনারস চাষ করে লাভের মুখ দেখছেন রাজ্যের চাষিরা
Image

আনারস চাষ করে লাভের মুখ দেখছেন রাজ্যের চাষিরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ মে৷৷ আনারস চাষ করে লাভের মুখ দেখছেন রাজ্যের বিশেষ করে জনজাতি অংশের মানুষজন৷ আনারস চাষের ক্ষেত্রে আরো সরকারের সাহায্য ও সহায়তা পেলে তারা আরো বেশি উপকৃত হবেন বলে দাবি করেন৷  গৃষ্মকালের অন্যতম সুস্বাদু রসালো   ফল হল আনারস৷  অর্থকরী ফল গুলির মধ্যে আনারস  অন্যতম৷ এই ফলের চাষ করে প্রত্যন্ত এলাকার জনজাতি অংশের মানুষজন বর্তমানে স্বাবলম্বী হওয়ার  চেষ্টা চালাচ্ছে৷ টিলাভূমিতে জুম চাষের পাশাপাশি  জনজাতির মানুষজনরা আনারস চাষের প্রতি মনোযোগী হয়ে উঠেছে৷ মুঙ্গিয়াকামি আর ডি ব্লকের অধীনে হাজরা  পাড়া এলাকার জনজাতিরা জুম চাষের পাশাপাশি আনারস চাষ করছে৷ এই এলাকার রিয়াং জনজাতির এক আনারস চাষি কাজিরাং রিয়াং জানান অন্যান্য বছরের ন্যায় এবছরও  টিলাভূমিতে চারা গাছ রোপন করেছেন৷ তবে ওই চারাগাছ গুলি নিজের গাঁটের অর্থ ব্যয় করে  ক্রয় করেছেন৷ কিছু সরকারি সহযোগিতাও পেয়েছেন বলে জানান৷  বর্তমানে ওইসব আনারস গাছ গুলি পরিপক্ক হয়ে ফলনও শুরু করেছে৷ এমনটা প্রত্যক্ষ করা হাজরা পাড়াতে৷   আরো জানান আনারস তেলিয়ামুড়া বাজারে এনে বাজারজাতও করবেন৷ কারণ  সোমবার এবং শুক্রবার এই দুটি দিন তেলিয়ামুড়া বাজারের সপ্তাহিক হাটবার৷ এই দুটি দিনে প্রত্যন্ত এলাকার জনজাতি অংশের মানুষজন তাদের উৎপাদিত কৃষিজ ফসল তেলিয়ামুড়া বাজারে এনে বিক্রি করেন৷ আনারস বিক্রি করে তারা লাভের মুখ দেখছেন বলেও জানান৷

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top