News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কন্যা সন্তান সুরক্ষার বিষয়ে আইনি সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত
Image

কন্যা সন্তান সুরক্ষার বিষয়ে আইনি সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ মে৷৷ মহিলা ও কন্যা সন্তানদের সুরক্ষার বিষয়ে আইনি বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মঙ্গলবার জেলাশাসকের কনফারেন্স হলে মহিলা কমিশনের উদ্যোগে এক সচেতনতা মূলক শিবির অনুষ্ঠিত হয়৷  মঙ্গলবার দুপুর বারোটা নাগাদ ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের উদ্যোগে খোয়াই জেলা শাসকের কনফারেন্স হলে মহিলা এবং কন্যা সন্তানদের বিরুদ্ধে ঘটে চলা অপরাধের বিরুদ্ধে আয়োজিত হয় সচেতনতা শিবির৷ এদিন এই সচেতনতা শিবিরের প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করেন ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী৷ এছাড়াও এই সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের ভাইস চেয়ারপার্সন অস্মিতা বণিক, খোয়াই জেলার অতিরিক্ত জেলাশাসক সুভাষচন্দ্র সাহা, খোয়াই জেলা পরিষদের সহ-সভাধিপতি হরিশংকর পাল, খোয়াই পৌর পরিষদের চেয়ারপারসন দেবাশীষ নাথ শর্মা সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা৷ এদিন ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের উদ্যোগে খোয়াই জেলা শাসকের কনফারেন্স হলে মহিলা এবং কন্যা সন্তানদের বিরুদ্ধে ঘটে চলা অপরাধের বিরুদ্ধে আয়োজিত হয় সচেতনতা শিবিরে বক্তব্য রাখতে গিয়ে বলেন, সমাজে বিভিন্ন ধরনের অপরাধের মধ্যে সুকন্যা সন্তানদের বিরুদ্ধে অপরাধও একটি৷ ত্রিপুরা রাজ্যে মহিলাদের সমস্ত রকম আইনি সহায়তার কেন্দ্র হচ্ছে ত্রিপুরা রাজ্য মহিলা কমিশন৷ মহিলাদের বিরুদ্ধে এবং কন্যা সন্তানদের বিরুদ্ধে ঘটে চলা বিভিন্ন অপরাধগুলি শূন্যের কোঠায় নামিয়ে আনার লক্ষ্যে অবিরাম কাজ করে চলেছে ত্রিপুরা রাজ্য মহিলা কমিশন৷ এদিন পুলিশ প্রশাসনের পাশাপাশি, সংবাদমাধ্যম এবং কলেজ স্তরের ছাত্র-ছাত্রীদের নিয়ে আয়োজিত হয় এই সচেতনতা শিবির৷

Releated Posts

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top