News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিজেপি মহিলা মোর্চার সদর জেলা কমিটির কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত
Image

বিজেপি মহিলা মোর্চার সদর জেলা কমিটির কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ মে৷৷  মঙ্গলবার বিজেপির রাজ্য কার্যালয়ে বিজেপির সদর জেলা মহিলা মোর্চার কার্যকারণী বৈঠক অনুষ্ঠিত হয়৷ বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নয় বছর কার্যকালের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি গুলি জনসম্মুখে তুলে ধরার সিদ্ধান্ত গ্রহণ করা হয়৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কার্যকালের নয় বছর পূর্ণ হয়েছে আজ৷ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর দেশের উন্নয়নে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেসব উল্লেখযোগ্য কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করেছেন সেগুলি জনসমক্ষে তুলে ধরার উদ্যোগ গ্রহণ করেছে দল৷ দলের কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে রাজ্যেও এই কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়িত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷ এই কর্মসূচিকে সঠিকভাবে বাস্তবায়িত করার লক্ষ্যে মহিলা মোর্চার কার্যকারী নিয়ে বৈঠক অব্যাহত রয়েছে৷ মঙ্গলবার রাজ্যের দশটি জেলায় মহিলা মোর্চার জেলা কার্যকারিনী বৈঠক অনুষ্ঠিত হয়৷ সদর জেলা মহিলা মোর্চার কার্যকারিনী বৈঠক অনুষ্ঠিত হয় বিজেপির সদর কার্যালয়ে৷ বৈঠকে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সহ সম্পাদিকা পাপিয়া দত্ত এবং সদর মহিলা মোর্চার সভানেত্রী জয়া বিশ্বাস সহ অন্যান্যরা৷ এদিন সদর জেলা মহিলা মোর্চার কার্যকারী নিয়ে বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে নেতৃবৃন্দ বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নয় বছর পূর্তি উপলক্ষে যেসব উন্নয়নমুখী কর্মসূচি দেশ জুড়ে বাস্তবায়িত হয়েছে সেগুলি জনসমক্ষে তুলে ধরার জন্যই কার্যকারিনী বৈঠকে বিস্তারিত আলোকপাত করা হয়৷ ৩০ মে থেকে ৩০ জুন পর্যন্ত রাজ্যের সর্বত্র এই কর্মসূচি পালন করা হবে৷

Releated Posts

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top