News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • অসম : প্রয়াত মরিগাঁওয়ের তিনবারের প্রাক্তন কংগ্রেস বিধায়ক জোনজোনালি বরুয়া
Image

অসম : প্রয়াত মরিগাঁওয়ের তিনবারের প্রাক্তন কংগ্রেস বিধায়ক জোনজোনালি বরুয়া

গুয়াহাটি, ৩০ মে (হি.স.) : চলে গেলেন মধ্য অসমের মরিগাঁও বিধানসভা কেন্দ্রের তিনবারের প্রাক্তন কংগ্রেস বিধায়ক জোনজোনালি বরুয়া। আজ মঙ্গলবার সকাল ছয়টায় গৌহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বরিষ্ঠ কংগ্রেস নেত্রী জোনজোনালি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর।

সূত্রের খবর, জোনজোনালি বরুয়া দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তিনি দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন কিছুদিন। পরবর্তীতে তাঁকে গৌহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

উল্লেখ্য, জোনজনালি বরুয়া মরিগাঁও বিধানসভা আসনে পরপর তিনবার, ২০০১ থেকে ২০১৬ পর্যন্ত কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। বিধায়ক ছাড়াও, জোনজোনালি বরুয়া মরিগাঁও জেলা কংগ্রেসের সভাপতি, অসম প্রদেশ কংগ্রেস কমিটির (এপিসিসি)সহ-সভাপতি এবং মরিগাঁও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি পদে ছিলেন।

বরিষ্ঠ নেত্রীর প্রয়াণে অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা সহ দলের সর্বস্তরের নেতা-কর্মী গভীর শোক প্রকাশ করেছেন। নিজের টুইটার হ্যান্ডলে ভূপেন বরা শোক প্রকশ করে লিখেছেন, জোনজোনালি বরুয়ার মৃত্যু দলের জন্য এক অপূরণীয় শূন্যতা তৈরি করেছে। এছাড়া শোক ব্যক্ত করেছে মরিগাঁও জেলা কংগ্রেস ইউনিটও।

Releated Posts

দুর্গাপুজোর উপহার, অক্টোবরে অরুণোদয় প্রকল্পের ভাতা বাড়িয়ে ১,৫০০ টাকা করল অসম সরকার

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর আগে অসমের মহিলাদের জন্য বিশেষ উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়কে শ্রদ্ধা অসমের মুখ্যমন্ত্রীর, শাসনব্যবস্থায় এখনও পথ দেখায় ‘অন্ত্যোদয়’

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে ‘অন্ত্যোদয়’ দর্শনের গুরুত্ব তুলে ধরলেন অসমের মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামোর অভাব, উদ্বেগ নাগাল্যান্ড শিশু অধিকার কমিশনের

কোহিমা, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামো ও সুযোগ-সুবিধার অভাব নিয়ে উদ্বেগ…

ByByNews Desk Sep 24, 2026

রাজ্যের বাইরে কারিগরি শিক্ষা নেওয়া পড়ুয়াদের মণিপুরের উন্নয়নে অবদান রাখার আহ্বান মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যের বাইরে কারিগরি কোর্সে পড়াশোনা করা পড়ুয়াদের মূল্যবান দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে মণিপুরে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top