News Flash

  • Home
  • প্রধান খবর
  • কেন্দ্রের অর্ডিন্যান্স ইস্যুতে ইয়েচুরি সকাশে কেজরিওয়াল, সিপিআই (এম)-এর সমর্থন পেলেন আপ সুপ্রিমো
Image

কেন্দ্রের অর্ডিন্যান্স ইস্যুতে ইয়েচুরি সকাশে কেজরিওয়াল, সিপিআই (এম)-এর সমর্থন পেলেন আপ সুপ্রিমো

নয়াদিল্লি, ৩০ মে (হি.স.): কেন্দ্রীয় সরকারের অর্ডিন্যান্স-এর বিরুদ্ধে সমর্থনের জন্য এবার সিপিআই (এম)-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির সঙ্গে সাক্ষাৎ করলেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। মঙ্গলবার দিল্লিতে সীতারাম ইয়েচুরি ছাড়াও প্রকাশ কারাট, বৃন্দা কারাট-সহ অন্যান্য সিপিআই (এম) নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করেছেন কেজরিওয়াল। অর্ডিন্যান্সের বিরুদ্ধে তাঁদের সমর্থন চেয়েছেন কেজরিওয়াল।

দিল্লির মুখ্যমন্ত্রীর সঙ্গে সঙ্গী হিসেবে ছিলেন সঞ্জয় সিং, রাঘব চাড্ডা, অতিশী প্রমুখ। বৈঠক শেষে কেজরিওয়াল বলেছেন, সিপিআই (এম) কেন্দ্রের অধ্যাদেশের বিরুদ্ধে দিল্লি সরকারকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আবার সীতারাম ইয়েচুরি বলেছেন, “কেন্দ্রের আনা অধ্যাদেশের আমরা নিন্দা করেছি। এটি অসাংবিধানিক। এটাও আদালত অবমাননার শামিল। আমরা সবচেয়ে বড় বিরোধী দল কংগ্রেসকে আমাদের সংবিধান বাঁচাতে এগিয়ে আসার আহ্বান জানাই।”

Releated Posts

সন্ত্রাসবাদ দমনের বদলে সিন্ধু জলচুক্তির সদিচ্ছাই ভেঙেছে পাকিস্তান: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) সদিচ্ছা ও…

ByByNews Desk Aug 2, 2026

পূর্ব বর্ধমানে ধৃত জইশ সন্দেহভাজনের হাওড়ায় দর্জির দোকানের হদিশ পেল এসটিএফ, তদন্তে নতুন সূত্র

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের একটি আবাসন থেকে গ্রেফতার হওয়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর সন্দেহভাজন সদস্য হামিম…

ByByNews Desk Aug 2, 2026

‘বিকশিত ভারত গড়তে দেশের প্রয়োজন যুবশক্তির উদ্যম, সৃজনশীলতা ও প্রতিভা’: জেন জি-কে বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দেশের তরুণ প্রজন্ম বা ‘জেন জি’-কে ভারতের ‘অমৃত প্রজন্ম’ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি আটক, ডিটেনশন সেন্টারে পাঠানোর নির্দেশ

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফ ছয় বাংলাদেশি নাগরিককে…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top