News Flash

  • Home
  • বিদেশ
  • সমলিঙ্গ সম্পর্কে ফাঁসির সাজা, কড়া আইন উগান্ডা সরকারের
Image

সমলিঙ্গ সম্পর্কে ফাঁসির সাজা, কড়া আইন উগান্ডা সরকারের

কাম্পালা, ৩০ মে (হি. স.) : সমলিঙ্গ সম্পর্ক নয়া কড়া পদক্ষেপ নিল উগান্ডা সরকার। নয়া আইন অনুযায়ী, বিশেষ বিশেষ ক্ষেত্রে সমলিঙ্গে যৌন মিলনের ‘অপরাধে’ ফাঁসি পর্যন্ত হতে পারে।

সম্প্রতি আফ্রিকা মহাদেশের এই দেশের প্রেসিডেন্ট ইয়োয়েরি মুসেভেনির মুখপাত্র এই নয়া আইন প্রণয়নের ঘোষণা করেছেন। আফ্রিকার ৩০টিরও বেশি দেশের মতো উগান্ডাতেও সমলিঙ্গ সম্পর্ক বেআইনি। নয়া আইনে এই সম্পর্ককে অপরাধের আঙিনায় না ফেলা হলেও বিশেষ ক্ষেত্রে ফাঁসির সাজার সংস্থান রাখা হয়েছে। সমলিঙ্গ সম্পর্ক নয়া আইনে বলা হয়েছে সমলিঙ্গে যৌনমিলনের অপরাধে ফাঁসির মতো শাস্তি হতে পারে।
আফ্রিকার এই দেশটির প্রেসিডেন্ট ইয়োয়েরি মুসেভেনির মুখপাত্র জানিয়েছেন, এইচআইভি রোগীর সঙ্গে সমলিঙ্গের ব্যক্তি যৌন সম্পর্ক করলে বা নাবালক-নাবালিকার মধ্যে এরকম সম্পর্ক হলে যাবজ্জীবন কারাদণ্ড থেকে ফাঁসি পর্যন্ত হতে পারে। গত এপ্রিলে সমলিঙ্গ বিল নিয়ে উত্তাল ছিল উগান্ডা। কট্টরপন্থী এবং প্রগতিশীল উভয়পক্ষই বিলের পক্ষে এবং বিপক্ষে সরব হয়েছিলেন। অনুদান নিয়ে উগান্ডার অর্থনীতিকে সচল রাখা বিদেশি শক্তিও এই বিলের বিরোধিতায় সরব হয়েছিল। তা সত্ত্বেও চলতি মাসে উগান্ডার সংসদে বিলটি পাশ হয়ে যায়। সংসদে পাশ হওয়ার পর তড়িঘড়ি তা আইনে রূপান্তরিত করলেন প্রেসিডেন্ট মুসেভেনি। এমনিতে উগান্ডা সহ আফ্রিকার বহু দেশে সমকামিতাকে অপরাধ হিসেবে গণ্য করা হয়।

Releated Posts

সোফিয়ার জাতীয় ইতিহাস জাদুঘর পরিদর্শন করলেন বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর

সোফিয়া, ১০ জুন (আইএএনএস): বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর বুধবার বুলগেরিয়ার রাজধানী Sofia-তে অবস্থিত জাতীয় ঐতিহাসিক জাদুঘর পরিদর্শন করেন। জাদুঘর…

ByByNews Desk Jun 10, 2026

পাক অধিকৃত কাশ্মীরে সেনার এমআই-১৭ হেলিকপ্টার ভেঙে পড়ল, নিহত সকল আরোহী

ইসলামাবাদ, ১০ জুন (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীরের (পিওকে) মুজাফফরাবাদ শহরের কাছে পাকিস্তান সেনাবাহিনীর বিমান শাখার একটি এমআই-১৭ হেলিকপ্টার…

ByByNews Desk Jun 10, 2026

আফগানিস্তানে পাকিস্তানি বিমান হামলায় নিহত ১৩ বেসামরিক, মৃতদের মধ্যে ১১ শিশু

কাবুল, ১০ জুন (আইএএনএস): আফগানিস্তানের কুনার, খোস্ত এবং পাকতিকা প্রদেশে পাকিস্তানি সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ১৩ জন বেসামরিক…

ByByNews Desk Jun 10, 2026

তদন্তে আর্থিক অনিয়মের প্রমাণ মেলেনি, নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী পদে ফিরছেন সুধান গুরুং

কাঠমান্ডু, ৯ জুন: আর্থিক লেনদেন সংক্রান্ত বিতর্কের জেরে গত ২২ এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়া সুধান গুরুং…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top