News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • চারদিনের সফরে আজ সোমবার হিংসাজর্জর মণিপুর আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহ
Image

চারদিনের সফরে আজ সোমবার হিংসাজর্জর মণিপুর আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহ

ইমফল, ২৯ মে (হি.স.) : চারদিনের সফরে আজ সোমবার হিংসাজর্জর মণিপুর আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

আজ সোমবার রাত নয়টা (৯:০০টা) নাগাদ বিএসএফ-এর উড়ানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইমফলে বীর টিকেন্দ্রজিত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। এখানে এসে তিনি রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির মূল্যায়ন করে স্বাভাবিকতা পুনরুদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপের পরিকল্পনা করবেন। জানা গেছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর চার দিনের সফরকালে দফায় দফায় নিরাপত্তা ও গোয়েন্দা আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন।

এছাড়া রাজ্যের সুশীল সমাজ, মেইতেই এবং কুকি সম্প্রদায়ের বিভিন্ন গোষ্ঠীর প্রতিনিধিদের সাথেও পৃথক পৃথকভাবে বৈঠক করবেন অমিত শাহ।

এখানে উল্লেখ করা যেতে পারে, মণিপুর হাইকোর্ট মেইতেই সম্প্রদায়কে তফশিলি উপজাতি (এসটি) তালিকায় অন্তর্ভুক্তির জন্য মণিপুর সরকারকে এক নির্দেশ দিয়েছিল। এর প্রতিবাদে গত ৩ মে ‘অল ট্রাইবাল স্টুডেন্টস ইউনিয়ন, মণিপুর’-এর উদ্যোগে মণিপুরের কয়েকটি উপজাতি সংগঠন ‘সংহতি মিছিল’-এর আয়োজন করেছিল। এর পর থেকে জাতিগত সংঘর্ষে অগ্নিগর্ভ হয়ে উঠেছে মণিপুর। বিশেষ করে জ্বলছে রাজ্যের পার্বত্য জেলাগুলি। ইতিমধ্যে সেনা ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুক, বোমা লড়াইয়ে দুই পুলিশ কমান্ডো সহ ৭৫ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

Releated Posts

দুর্গাপুজোর উপহার, অক্টোবরে অরুণোদয় প্রকল্পের ভাতা বাড়িয়ে ১,৫০০ টাকা করল অসম সরকার

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর আগে অসমের মহিলাদের জন্য বিশেষ উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়কে শ্রদ্ধা অসমের মুখ্যমন্ত্রীর, শাসনব্যবস্থায় এখনও পথ দেখায় ‘অন্ত্যোদয়’

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে ‘অন্ত্যোদয়’ দর্শনের গুরুত্ব তুলে ধরলেন অসমের মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামোর অভাব, উদ্বেগ নাগাল্যান্ড শিশু অধিকার কমিশনের

কোহিমা, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামো ও সুযোগ-সুবিধার অভাব নিয়ে উদ্বেগ…

ByByNews Desk Sep 24, 2026

রাজ্যের বাইরে কারিগরি শিক্ষা নেওয়া পড়ুয়াদের মণিপুরের উন্নয়নে অবদান রাখার আহ্বান মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যের বাইরে কারিগরি কোর্সে পড়াশোনা করা পড়ুয়াদের মূল্যবান দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে মণিপুরে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top