News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অল ত্রিপুরার ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশন নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ
Image

অল ত্রিপুরার ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশন নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মে৷৷ অল ত্রিপুরার ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশন নামে একটি সংগঠনের  আত্মপ্রকাশে ঘটেছে৷ সোমবার আগরতলা প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে সংগঠনের আত্মপ্রকাশ ঘটে৷ রাজ্যের শিল্প উদ্যোগীদের উৎসাহিত করতে এবং বিভিন্ন সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে ও ত্রিপুরা মেনুফ্যাকচারার অ্যাসোসিয়েশন নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে৷ এজন্য আহ্বায়ক কমিটি তৈরি করে  এবং এই সংগঠনের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন তারা৷  সংগঠনের মূল উদ্দেশ্য হলো রাজ্যে শিল্পের অগ্রগতি, বিভিন্ন শিল্প তৈরীর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ লাইসেন্সের ক্ষেত্রে সহায়তা, নতুন শিল্প স্থাপনের ক্ষেত্রে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সাবসিডি এর ক্ষেত্রে সহায়তা করা, এবং নতুন শিল্প স্থাপনের ক্ষেত্রে সহায়তা করা এবং শিল্প স্থাপনের মধ্য দিয়ে কর্মসংস্থান বৃদ্ধির ক্ষেত্রে রাজ্য সরকারকে সার্বিকভাবে সহায়তা করা৷ বিভিন্ন শিল্পক্ষেত্রকে ত্বরান্বিত করার জন্য  নানা ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করবে  সংগঠন৷
অল ত্রিপুরার ম্যানুফ্যাকচারার এসোসিয়েশন রাজ্যের সমস্ত ছোট, বড়, মাঝারি শিল্প উদ্যোগীদের সংগঠনে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছে৷ আগামী জুন মাসের সংগঠনের রাজ্য সম্মেলন সংঘটিত হতে যাচ্ছে৷ যেসকল শিল্পোদ্যোগীরা সংগঠনে যুক্ত হতে চান তাদেরকে সংগঠনের রাজ্য দপ্তরে যোগাযোগ করার জন্য আহ্বান জানানো হয়েছে৷

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top