News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় বেকারদের স্বার্থে টিপিএসসির নিকট ডেপুটেশন সুদীপ রায় বর্মনের
Image

ত্রিপুরায় বেকারদের স্বার্থে টিপিএসসির নিকট ডেপুটেশন সুদীপ রায় বর্মনের

আগরতলা,২৯ মে (হি.স.): ত্রিপুরায় বেকারদের সরকারি চাকুরির পরীক্ষার ক্ষেত্রে পিআরটিসি, বাংলা ও ককবরক ভাষা জানা বাধ্যতামূলক করার দাবিতে সোমবার ত্রিপুরা পাবলিক সাভির্স কমিশনের চেয়ারম্যানের নিকট ডেপুটেশন প্রদান করেছেন বিধায়ক সুদীপ রায় বর্মণ।
এদিন তিনি বলেন, সম্প্রতি ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন একটি বিজ্ঞপ্তি দিয়েছে কৃষি ও কৃষক কল্যাণ বিভাগের অধীনে গেজেটেড পদে ৭টি শূন্যপদ পূরণ করা হবে। এক্ষেত্রে পিআরটিসি, বাংলা ও ককবরক ভাষা জানা বাধ্যতামূলক করা হয়নি যার ফলে বহি:রাজ্যের যুবক-যুবতীরা চাকুরির জন্য আবেদন করছেন। অপরদিকে একই বেতনস্কেলে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন একটি বিজ্ঞতি দিয়ে ভেটেরিনারি অফিসে গেজেটেড পদের জন্য পিআরটিসি, বাংলা ও ককবরক ভাষা জানা বাধ্যতামূলক করা হয়েছে। এর ফলে বহি:রাজ্যের যুবক যুবতীরা চাকুরির জন্য আবেদন করতে পারেননি।
তাঁর অভিযোগ, সমবেতন ক্রমের চাকুরিতে বৈষম্যর জন্য ত্রিপুরার যুবক যুবতীরা চাকুরির সুযোগ পাচ্ছেন না। অন‍্যান‍্য রাজ‍্যেও ত্রিপুরার যুবক যুবতীরা চাকরির সেই সুযোগ পাননা। কারণ ওই রাজ‍্যগুলির মধ‍্যে পিআরটিসি বাধ‍্যতামূলক আছে। তাই ত্রিপুরার বেকার ছেলেমেয়েরা যেন নিজ রাজ‍্যে চাকুরির সুযোগ পায় তার জন‍্যেই ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানের নিকট ডেপুটেশন প্রদান করেছে বলে জানান তিনি।

Releated Posts

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top