News Flash

Image

আগুনে পুড়ে মৃত্যু গৃহবধুর, ছাই বসত ঘর

শান্তিরবাজার (ত্রিপুরা), ২৯ মে (হি.স.) : আগুনে পুড়ে জনৈক গৃহবধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আগুনে বসতঘরও পুড়ে ছাই হয়ে গেছে। দমকল বাহিনীর প্রাথমিক ধারণা, রান্নার গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকান্ডের সূত্রপাত। ওই ঘটনায় দক্ষিণ জেলায় শান্তিরবাজার মহকুমায় মাস্টার পাড়া এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
জনৈক দমকল কর্মী জানিয়েছেন, শান্তির বাজার শহরের মাষ্টার পাড়ায় আজ আনুমানিক ১১ টা ১০ মিনিট নাগাদ হ্রাস মোহন দেবনাথের বাড়িতে আচমকা আগুন লাগে। তাতে ওই বাড়ির একটি ভাড়াটিয়ার ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ওই ঘরেই আগুনে পুড়ে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি জানান, জোলাইবাড়ীর পশ্চিম পিলাক এলাকার বাসিন্দা পুলক ভৌমিকের স্ত্রী মনিকা দেবনাথ ভৌমিক (৩৪)-র মৃত্যু হয়েছে। তাঁর স্বামী টি এস আর এ  নবম বাহিনীতে কর্মরত রয়েছেন। তাঁরা সপরিবারে হ্রাস মোহন দেবনাথের বাড়ীতে ভাড়া থাকেন। দমকল বাহিনীর প্রাথমিক ধারণা, রান্নার গ্যাসের ২ টি সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলবাহিনীর কর্মীরা ও শান্তির বাজার থানার পুলিশ। দমকল কর্মীর দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ওই গৃহবধূকে প্রাণে বাঁচানো সম্ভব হয়নি বলে তিনি জানিয়েছেন।
মৃতের পরিবারের সদস্যরা জানিয়েছেন , আজ সকালে পরিবারের সকলেই উদয়পুর মাতার বাড়ীতে গিয়েছিলেন। তখন ওই গৃহবধূ বাড়ীতে একাই ছিলেন। প্রতিবেশীদের থেকে খবর পেয়ে ছুটে আসেন তারা। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে নিয়ে গিয়েছেন। মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের লোকজনের হাতে তুলে দেওয়া হয়েছে। গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুতে সমগ্র এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

Releated Posts

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top