News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নেশা কারবারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রামনগর পুলিশ ফাঁড়িতে ডেপুটেশন মহিলা সংগ্রাম সমিতির
Image

নেশা কারবারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রামনগর পুলিশ ফাঁড়িতে ডেপুটেশন মহিলা সংগ্রাম সমিতির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মে৷৷ নেশা কারবারি ও নেশাখোরদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিতে রামনগর পুলিশ ফাঁড়িতে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেছে মহিলা সংগ্রাম সমিতি৷ ভয়ংকর নেশার কবলে হাবুডুবু খাচ্ছে যুবসমাজ৷ গুরুতর অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে সমাজ ব্যবস্থা৷ ফলশ্রুতিতে সমাজে অশান্তি বৃদ্ধি পাচ্ছে৷ নেশাখোররা নেশার টাকার যোগান নিশ্চিত করতে চুরি ছিনতাইসহ নানা অসামাজিক কাজকর্মে জড়িয়ে পড়তে শুরু করেছে৷ দিনভর কাজ করে যে অর্থ কামাই করে তার সিংহভাগই নেশার জন্য খরচ করে খালি হাতে ঘরে ফিরছে শ্রমিকরা৷ ফলে উনুনে হাড়ি চড়ানো কষ্টকর হয়ে উঠেছে৷ ফলশ্রুতিতে গার্হস্থ হিংসার ঘটনাও বৃদ্ধি পাচ্ছে৷ সমাজ ব্যবস্থাকে সঠিক পথে পরিচালিত করতে সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করার জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছে মহিলা সংগ্রাম সমিতি৷ সংগঠনের এক প্রতিনিধি দল সোমবার রাজধানীর আগরতলা শহরের রামনগর পুলিশ ফাঁড়িতে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেছে৷ ডেপুটেশন ও স্মারকলিপি প্রধান কালে মহিলা সংগ্রাম সমিতির নেত্রীরা অভিযোগ করেন প্রতিটি পাড়ায় পাড়ায় প্রতিটি বাড়ি বাড়িতে নেশায় আসক্ত মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে৷ তাতে একদিকে যেমন পারিবারিক অশান্তি বৃদ্ধি পাচ্ছে ঠিক তেমনি সমাজে অশান্তির বাতাবরণ সৃষ্টি হচ্ছে৷ উদ্ভূত পরিস্থিতিতে পুলিশে প্রশাসন নেশাখোর ও নেশা কারবানিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করলে সমাজে স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব৷ সেই লক্ষ্যকে সামনে রেখেই রামনগর পুলিশ ফাঁড়িতে এই ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়৷

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top