News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভলেন্টারি হেলথ এসোসিয়েশনের উদ্যোগে তামাক বিরোধী সচেতনতা কর্মসূচি
Image

ভলেন্টারি হেলথ এসোসিয়েশনের উদ্যোগে তামাক বিরোধী সচেতনতা কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মে৷৷ সোমবার আগরতলায় পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের কনফারেন্স হলে পশ্চিম জেলা প্রশাসন এবং ভলেন্টারি হেলথ অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরার যৌথ উদ্যোগে তামাক বিরোধী সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়৷  তামাক সেবনের ফলে প্রতিনিয়ত আমাদের দেশে এবং রাজ্যে বহু মানুষ ক্যান্সার সহ অন্যান্য ভয়াবহ রূপে আক্রান্ত হচ্ছেন৷ তামাক সেবন থেকে মানুষকে বিরত রাখার লক্ষ্যে সরকার ও প্রশাসনের তরফ থেকে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে৷ কিন্তু তা সত্বেও তামাক সেবন পুরোপুরি বন্ধ করা এখনো পর্যন্ত সম্ভব হয়নি৷৷ তামাকের ভয়াবহতা সম্পর্কে যুবসমাজ সহ সমাজের সকল অংশের মানুষজনকে সচেতন করার উদ্যোগ গ্রহণ করেছে পশ্চিম জেলা প্রশাসন এবং ভলেন্টিয়ারি হেলথ অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরা৷ যৌথ উদ্যোগে পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের কনফারেন্স হলে তামাক নিয়ন্ত্রণে আইন প্রয়োগকারী সংস্থাগুলির কর্মকর্তাদের নিয়ে সোমবার এক কর্মশালা অনুষ্ঠিত হয়৷ কর্মশালায় উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত জেলাশাসক রাজীব পন্থসহ অন্যান্য আধিকারিকরা৷ এদিন আলোচনায় অংশগ্রহণ করে অতিরিক্ত জেলা শাসক সহ অন্যান্য বক্তারা তামাকের ভয়ঙ্কর দিকগুলি তুলে ধরে এ বিষয়ে সকলকে সচেতন করার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন৷ অফিস আদালত সহ জনবহুল এলাকা গুলিতে   তামাক সেবন করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন প্রয়োগ করে কঠোর ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে৷
রাজ্যের সর্বত্র এ ধরনের কর্মসূচি গ্রহণ করা হবে বলেও প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে৷ এ ধরনের কর্মসূচির মূল লক্ষ্য হলো তামাক মুক্ত দেশ তামাকমুক্ত ত্রিপুরা গঠন করা৷

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top