News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবার দাবিতে পথ অবরোধ
Image

পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবার দাবিতে পথ অবরোধ

কৈলাসহর(ত্রিপুরা),২৮ মে (হি.স.): পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবার দাবিতে কৈলাসহর-ধর্মনগর জাতীয় সড়ক অবরোধে সামিল হয়েছেন ভগবাননগর পঞ্চায়েতের সাত নং ওয়ার্ডের এলাকাবাসী।৪ দিন যাবৎ জল ও বিদ্যুৎ এর সমস্যায় ভুগছেন এলাকাবাসী।অবশেষে রবিবার সকালে সমস্যার সমাধান না পেয়ে সড়কে অবরোধে বসেন তাঁরা।অবরোধের জেরে যানচলাচল ব্যাহত হয়েছে।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছেন কৈলাসহর থানার পুলিশ সহ বিশাল টিএসআর বাহিনী এবং অবরোধকারীদের সাথে কথা বলেন।প্রশাসন আশ্বাস দিয়েছেন এই বিষয়ে বিদ্যুৎ ও জল দপ্তরের সাথে আলোচনা করা হবে। ওই আশ্বাসের ভিত্তিতে পথ অবরোধ প্রত্যাহার করেন মানুষ।

জনৈক অবরোধকারী জানিয়েছেন, কৈলাসহর ভগবাননগর পঞ্চায়েতের সাত নং ওয়ার্ড এলাকায় পানীয় জলের সমস্যা ভুগছেন এলাকাবাসীরা।তাদের অভিযোগ,ডি ডাব্লিউ দপ্তর থেকে জল সরবরাহ করা হলে গত চার দিন ধরে ওই এলাকায় জল দেওয়া বন্ধ করে দিয়েছে।পাশাপাশি কৈলাসহর ভগবাননগর এবং গৌরনগর এলাকা গত চারদিন ধরে সম্পন্ন ভাবে বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়ে আছে।তাঁদের আরও অভিযোগ, এ বিষয়ে কৈলাসহর বেসরকারি বিদ্যুৎ দপ্তরের নিকট মৌখিক ও লিখিত অভিযোগ করা হলেও বিদ্যুৎ এর সমস্যার সমাধানে কেউ কর্ণপাত করেননি।এমনকি সংস্থার কর্মীরা চার দিন ধরে সংশ্লিষ্ট এলাকায়ও যাওয়ার প্রয়োজনবোধ করেনি।তাই, জনগণ বাধ্য হয়ে রবিবার সকালে পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবার দাবিতে কৈলাসহর-ধর্মনগর জাতীয় সড়ক অবরোধ করেন। তাঁদের দাবি,নিয়মিত ওই এলাকায় জল সরবরাহ ও বিদ্যুৎ পরিষেবা প্রদান করতে হবে।এই অবরোধের জেরে রাস্তার দুই ধারে যান চলাচল স্তব্দ হয়ে পড়েছিল।তাতে যাত্রী দূর্ভোগ চরমে পৌঁছেছিল।

অবরোধের খবর পেয়ে কৈলাসহর থানার পুলিশ সহ বিশাল টিএসআর বাহিনী। অবরোধকারীদের সাথে কথা বলে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের সাথে আলোচনা করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন। ওই আশ্বাসের ভিত্তিতে অবরোধ প্রত্যাহার করেন গ্রামবাসী।

Releated Posts

ধলেশ্বরে মায়ের রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, ছেলের বিরুদ্ধে হত্যার অভিযোগ

আগরতলা, ২৬ জুন: রাজধানীর ধলেশ্বর ১৮ নম্বর রোড এলাকায় এক মহিলার রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি…

ByByReshmi Debnath Jun 26, 2026

কৃষির উন্নয়ন ছাড়া রাজ্য বা দেশের উন্নয়ন কোন ভাবেই সম্ভব নয়: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুন:  গ্রামীণ এলাকার অগ্রগতির মূল ভিত্তি হচ্ছে কৃষি। কৃষির উন্নয়ন ছাড়া রাজ্য বা দেশের…

ByByReshmi Debnath Jun 26, 2026

অসম, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে জেএমবির নেটওয়ার্ক বিস্তারের চেষ্টার অভিযোগে ১১ জনের বিরুদ্ধে এনআইএ-র চার্জশিট

গুয়াহাটি, ২৬ জুন: নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-এর একটি শাখার মাধ্যমে অসম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ-সহ উত্তর-পূর্বাঞ্চলে জঙ্গি…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

রামনগর বিস্ফোরণের কারণ খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন

আগরতলা, ২৬ জুন: রামনগর আবাসনে বিস্ফোরণে একজনের মৃত্যুর পর ঘটনার কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন…

ByByTaniya Chakraborty Jun 26, 2026
Scroll to Top