News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশালগড়ে সাইকেল মেকানিকের রহস্যজনক মৃতদেহ উদ্ধার
Image

বিশালগড়ে সাইকেল মেকানিকের রহস্যজনক মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ মে৷৷  বিশালগড় নিচের বাজারে দোকানের পেছন থেকে এক বাইসাইকেল মেকানিকের গলায় ফাঁস লাগানো অবস্থায় মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চঞ্চলের সৃষ্টি হয়েছে৷বিশালগড় নিচের বাজার এলাকায় নিজ দোকানের পেছন  থেকে  সাইকেল মেকানিকের মৃতদেহ গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার করা হয়েছে৷ মৃত বাইসাইকেল মেকানিকের নাম সত্য রঞ্জন ভৌমিক৷ তার বাড়ি রাঘুনাথপুর৷ সকালে তিনি বাড়ি থেকে দোকানে আসেন৷ দুপুরে বাড়িতে না যাওয়ায় স্ত্রী দোকানে এসে খোঁজ করেন৷ পেছনে যেতেই নজরে পড়ে মৃতদেহ৷ ছোট একটি গাছের ডালে দড়ি বাধা অবস্থায় ছিল৷ ফাঁস লাগানো অবস্থায় মৃতদেহটি উদ্ধার করা হলেও অনেকেই আশঙ্কা করা করছেন এটি একটি হত্যাকাণ্ডের ঘটনা৷ বিশালগড় থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে৷ প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যুজনিত মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷ ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলে পুলিশ জানিয়েছে৷ এদিকে বিশালগড় নামার বাজারে দোকানের পেছন থেকে মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ী সহ সাধারণ মানুষের মধ্যে তীব্র চাঞ্চলের সৃষ্টি হয়েছে৷ পারিবারিক সূত্রে জানা গেছে আজ সকালে বাড়ি থেকে টিফিন খেয়ে তিনি দোকানে আসেন৷ পারিবারিক কোন ঝামেলা ছিল না৷ স্বাভাবিক কারণেই মৃত্যু ঘিরে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে৷

Releated Posts

কুমারঘাটে রাতভর পুলিশি অভিযান, প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার; আটক ৪

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ঊনকোটি জেলার কুমারঘাটে রাতভর পুলিশি অভিযানে প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

নেশাগ্রস্ত ছেলের হাতে আক্রান্ত মা-বাবা, ঘরের জিনিসপত্র বিক্রির অভিযোগ

বিশালগড়, ২৫ সেপ্টেম্বর: নেশাগ্রস্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পুলিশের দ্বারস্থ হলেন অসহায় বাবা-মা। ঘটনাটি বিশালগড় থানাধীন গকুলনগর দীনদয়াল…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন, কয়েক মাসেই বিকল বিশালগড়ের নতুন টাউন হলের এসি

বিশালগড়, ২৫ সেপ্টেম্বর: উদ্বোধনের কয়েক মাসের মধ্যেই বিকল হয়ে পড়েছে বিশালগড়ের অফিসটিলা এলাকার নতুন টাউন হলের বৈদ্যুতিক এসি।…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়ের আদর্শ থেকে অনুপ্রেরণা নিয়ে জনকল্যাণে কাজের আহ্বান মুখ্যমন্ত্রীর

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: মহান চিন্তাবিদ, দার্শনিক এবং ভারতীয় জনসংঘের অন্যতম প্রতিষ্ঠাতা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে শুক্রবার আগরতলার…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top