News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাইয়াবাড়িতে উচ্ছেদ অভিযানে তীব্র প্রতিবাদ জানাল সিপিআইএমএল
Image

রাইয়াবাড়িতে উচ্ছেদ অভিযানে তীব্র প্রতিবাদ জানাল সিপিআইএমএল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ মে৷৷ রাইয়াবাড়িতে সাতটি মুসলিম পরিবারকে বুলডোজার দিয়ে বাড়িঘর ভেঙ্গে উচ্ছেদ করার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে এ বিষয়ে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য সিপিআইএমএল রাজ্য সরকারের কাছে দাবি জানিয়েছে৷ ১৯৯৯ এর ডিসেম্বরে রাইয়াবাড়িতে এনএলএফটি সন্ত্রাসবাদী গোষ্ঠীর নৃশংস হামলার ঘটনায় এম.সি.রায় কমিশনের তদন্ত ও প্রস্তাবিত সুপারিশ অনুসারে আক্রান্ত ভিটা মাটি থেকে উচ্ছেদ হওয়া অউপজাতি মুসলিম পরিবারগুলিকে সরকার ২০০৩, ২০০৪ সালে খাস ভূমির অভাবে অলিখিতভাবে সংরক্ষিত বনভূমিতে পুনর্বাসন দেয়৷ অথচ ২০১৯ সালে পুনর্বাসন প্রাপ্তদের দখলে থাকা এই বনভূমি স্থানীয় জনজাতিদের অবৈধভাবে  দেওয়া হয়৷ এই অজুহাতে পরিকল্পিতভাবে ৭টি অউপজাতি মুসলিম পরিবারকে গত ২৫ মে, বন দপ্তর ও রাষ্ট্রশক্তির বুলডোজার দিয়ে নির্দয়ভাবে উচ্ছেদ করেছে বলে অভিযোগ সিপিআইএমএলএর৷ যা অনৈতিক, অমানবিক ও বেআইনী৷ তাই তাঁদের ন্যায়বিচার দিতে উপযুক্ত ক্ষতিপূরণ সহ পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করতে  দাবি জানিয়েছে সিপিআইএমএল৷ পুনর্বাসন সাপেক্ষে তাঁদের জোর পূর্বক উচ্ছেদ করার সিদ্ধান্ত প্রত্যাহার করারও দাবি জানানো হয়েছে৷ গৃহহীন, সর্বহারা ক্ষতিগ্রস্ত এই ৭টি পরিবারের সব সদস্যদের ভরণপোষণ ও জীবন সম্পত্তির নিরাপত্তা বিধান করতে সরকারের কাছে অনুরোধ জানানো হয়েছে৷   রবিবার আগরতলার প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে সি পি আই এম এল এ বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছে৷

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top