News Flash

  • Home
  • খেলা
  • পোলস্টারের বিরুদ্ধেও তিন পয়েন্ট ঘরে তুললো বিসিসি
Image

পোলস্টারের বিরুদ্ধেও তিন পয়েন্ট ঘরে তুললো বিসিসি

বিসিসি:- ৩০০/১০(৮৩.৪)

পোলস্টার:- ১১৭/৯(৩৮.৩) ও ১৭৭/৭(৪৬)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা,২৮ মে।। দ্বিতীয় ম্যাচেও সরাসরি জয় অধরা বিসিসি-র। প্রথম ম্যাচের মতোই দ্বিতীয় ম্যাচেও বনমালীপুর ক্রিকেট ক্লাব প্রথম ইনিংসে লিড নেওয়ার সুবাদে ৩ পয়েন্টে সন্তুষ্ট থাকতে হয়েছে। পর পর দুই ম্যাচে প্রথম ইনিংসে লিড নেওয়ার সুবাদে মোট ৬ পয়েন্ট পেয়ে বিসিসি মূলতঃ সাফল্যের লক্ষ্যে এগিয়ে রয়েছে। কিন্তু চ্যাম্পিয়ন, রানার্স খেতাব নিশ্চিত করতে পারেনি। পরবর্তী ম্যাচ অর্থাৎ তৃতীয় রাউন্ডের খেলায় বনমালীপুর ক্রিকেট ক্লাব খেলবে চলমান সংঘের বিরুদ্ধে। এই ম্যাচে বিসিসি সরাসরি জয় পেলে হয়তো চ্যাম্পিয়ন ট্রফি ঘরে নিতে পারবে। ড্র করতে পারলে রানার্স খেতাবে সন্তুষ্ট থাকতে হবে। হেরে গেলে অবস্থান কি হবে তা নির্ভর করছে অপর ম্যাচ অর্থাৎ পোলস্টার ও ব্লাডমাউথ ম্যাচের ফলাফলের উপর। আজ এমবিবি স্টেডিয়ামে শেষ হওয়া দুদিনের ম্যাচ ড্র-তে নিষ্পত্তি হয়েছে। প্রথম দিনের সংগৃহীত ২৭৯ রান নিয়ে খেলা শুরু করে বিসিসি বাকি দুই উইকেট হারিয়ে ২১ রান যোগ করে মোট ৩০০ রানে ইনিংস শেষ করে। জবাবে পোলস্টার ব্যাট করতে নামলে, ব্যাটিং ব্যর্থতার দায়ে ১১৭ রানে প্রথম ইনিংস শেষ করতে বাধ্য হয়। ফলোয়নে খেলতে নেমে খেলা শেষ হওয়া পর্যন্ত সময় পোলস্টার ৪৬ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৭ রান সংগ্রহ করে। ম্যাচ ড্র-তে নিষ্পত্তি হয় সামগ্রিক খেলায় পোলস্টারের ঋতুরাজ ঘোষ রায়-এর ৮৩ রান, বিসিসি-র সাগর শর্মার ৭৯ রান ও শচীন শর্মার ৭২ রান উল্লেখ করার মতো। এদিকে, বোলারদের পরিসংখ্যানে পোলস্টারের অমরেশ দাস ৭৫ রানে চার উইকেট পেয়েছে। তবে বিসিসি-র সুভাস চক্রবর্তী ৮ রানে তিন উইকেট দখল করে বেশ নজর কেড়েছে। অনুজ পাল ৩৯ রানে তিন উইকেট দখল করে প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাবও জিতে নিয়েছে।

Releated Posts

ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিলংয়ে বিনামূল্যে ‘ফুটবল ফ্যান পার্ক’, বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ

শিলং, ২৬ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার শিলংয়ে মুখ্যমন্ত্রীর…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…

ByByNews Desk Jun 24, 2026

অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…

ByByNews Desk Jun 23, 2026

অসমের ৪০ হাজারেরও বেশি স্কুলে অলিম্পিক মূল্যবোধ শিক্ষা কর্মসূচি চালু হবে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২২ জুন : শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে শৃঙ্খলা, দলগত কাজ এবং জীবনদক্ষতা গড়ে তোলার…

ByByNews Desk Jun 22, 2026
Scroll to Top