News Flash

  • Home
  • দিনের খবর
  • অভিষেক-মমতা ভয় পেলেই জয় শ্রীরাম শুনতে পান, কটাক্ষ সুকান্ত’র
Image

অভিষেক-মমতা ভয় পেলেই জয় শ্রীরাম শুনতে পান, কটাক্ষ সুকান্ত’র

বীরভূম, ২৭ মে (হি. স.) : তাঁর কনভয়ে হামলা প্রসঙ্গে ঘুরপথে বিজেপিকে নিশানা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, কুড়মি সম্প্রদায়ের মানুষদের সঙ্গে মিশে গিয়ে বিজেপি এই হামলা চালিয়েছে। এবার এ নিয়েই পালটা দিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার । তাঁর কটাক্ষ, ভয় পেলেই অভিষেক ও তাঁর পিসি ‘জয় শ্রী রাম’ শুনতে পান।

স্বপক্ষ সমর্থন করতে গিয়ে অভিষেক বলেছেন, হামলার সময় তিনি ‘জয় শ্রী রাম’ ধ্বনি শুনতে পেয়েছিলেন। কুড়মি সমাজ এই ধরনের ধ্বনি ব্যবহার করে না। তাই অভিষেকের অনুমান, হামলার নেপথ্যে বিজেপির চক্রান্ত আছে। শনিবার সুকান্তবাবু বলেন, “তৃণমূল চাইছে আদিবাসী ও কুড়মি সমাজের মধ্যে লড়াই তৈরি করে দিতে। নিজেরা করে অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়া তৃণমূলের স্বভাব। আমরা হিংসায় বিশ্বাস করি না । সব কিছু আলোচনার মাধ্যম দিয়ে সমাধান করা সম্ভব।” কুড়মি সমাজের হামলার পিছনে প্রত্যক্ষভাবে বিজেপির হাত রয়েছে বলেও সরাসরি লোধাশুলির সভা থেকে অভিযোগ করেন অভিষেক। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি, আদতে আদিবাসী কুড়মি সমাজের নাম করে বিজেপি পিছন থেকে এই ঘটনা ঘটিয়েছে। আড়াল থেকে বিজেপি কর্মীরা এর মদত দিচ্ছে।
পাশাপাশি কুড়মি আন্দোলনকারীদের মুখে ‘জয় শ্রীরাম’ স্লোগান কেন, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এই বিষয়ে সুকান্ত মজুমদার বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর পিসি, এদের দু’জনের কানে জয় শ্রীরাম বাজে। এখন যেখানে সেখানে জয় শ্রী রাম শুনতে পাচ্ছেন। আসলে ওদের বিজেপি-ভীতি হয়ে গিয়েছে। ‘জয় শ্রীরামভীতি’ হয়ে গিয়েছে। যেখানেই ভয় পান সেখানে জয় শ্রীরাম শুনতে পান।” বিজেপির একটি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল বীরভূমের তারাপীঠে। সেই শিবিরে যোগ দিতে শুক্রবার রাতেই তারাপীঠে পৌঁছে যান সুকান্ত মজুমদার। উপস্থিত ছিলেন বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) শ্রী বিএল সন্তোষজিও। সকাল ৯টা থেকে প্রশিক্ষণ শিবিরে যোগ দেওয়ার আগে মা তারার পুজো দেন সুকান্ত মজুমদার ও বিএল সন্তোষজী। প্রশিক্ষণ শিবির শুরুর আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গতকাল রাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলার প্রশ্নের উত্তর দেন সুকান্তবাবু।

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top