News Flash

  • Home
  • খেলা
  • ত্রিপুরা স্পোর্টস ক্যারাটে চ্যাম্পিয়নশিপ আজ
Image

ত্রিপুরা স্পোর্টস ক্যারাটে চ্যাম্পিয়নশিপ আজ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ মে।।প্রস্তুতি চূড়ান্ত। আগামীকাল হবে চতুর্থ ত্রিপুরা স্পোর্টস ক্যারাটে চ্যাম্পিয়নশীপ। ধলেশ্বর প্রান্তিক ক্লাবে। রবিবার সকাল থেকে আসর শুরু হলেও উদ্বোধন হবে ১১ টায়। আসরের উদ্বোধন করবেন ত্রিপুরার অলিম্পিক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রতন সাহা। এর উদ্বোধনী অনুষ্ঠানে এছাড়া উপস্থিত থাকবেন ক্রীড়া পর্ষদের যুগ্ম সচিব সরযূ চক্রবর্তী, ত্রিপুরার অলিম্পিক অ্যাসোসিয়েশনের সচিব সুজিত রায়, ২৪ নং ওয়ার্ডের কাউন্সিলর সুখময় সাহা, ২৫ নং ওয়ার্ডের কাউন্সিলর সীমা দেবনাথ এবং শতদল সঙ্ঘের সচিব অধীর দেবনাথ। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করবেন রাজ্য সংস্থার সভাপতি দিব্যেন্দু দত্ত। এদিকে রাজ্য আসরে ৮ জেলার প্রায় ২২০ জন খেলোয়াড় অংশ নেবে বলে জানা গেছে। আসর সুষ্ঠভাবে সম্পন্ন করার জন্য জোড় প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান রাজ্য সংস্থার সচিব কৃষ্ণ সূত্রধর।‌

Releated Posts

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top