নয়াদিল্লি, ২৭ মে (হি.স.): আচমকাই আবহাওয়া বদলে গেল রাজধানী দিল্লিতে। শনিবার ভোর থেকে আবহাওয়া পাল্টে যায় রাজধানী দিল্লি ও এনসিআর অঞ্চলে। প্রবল বেগে শুরু হয় বৃষ্টি, একইসঙ্গে দমকা হাওয়া বইতে থাকে। বৃষ্টির ফলে দিল্লির বিভিন্ন অংশে জলও জমে গিয়েছে। উড়ান পরিষেবা বিঘ্নিত হয়েছে দিল্লি বিমানবন্দরে। দিল্লি বিমানবন্দরের পক্ষ থেকে জানানো হয়েছে, “খারাপ আবহাওয়ার কারণে দিল্লি বিমানবন্দরে উড়ান পরিষেবা বিঘ্নিত হয়েছে। আপডেট করা ফ্লাইটের তথ্যের জন্য সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে।” শনিবার ভোর থেকে শুরু হওয়া বৃষ্টি অনেকক্ষণ ধরে চলে বৃষ্টিতে। বৃষ্টি চলাকালীন ঝড়ের গতিবেগ ছিল ৪০-৭০ কিলোমিটার প্রতি ঘন্টায়। বৃষ্টির সুবাদে শনিবার সকালে মনরোম আবহাওয়ায় ঘুম ভেঙেছে দিল্লিবাসীর। গরম একেবারে উধাও হয়ে গিয়েছে, ফিরেছে স্বস্তি। আইএমডি জানিয়েছে, রাজধানী দিল্লিতে আপাতত এমনই আবহাওয়া থাকবে।

আচমকা আবহাওয়ার পরিবর্তন দিল্লিতে; প্রবল বর্ষণ রাজধানীজুড়ে, উড়ান পরিষেবা বিঘ্নিত
Tags:
Releated Posts
নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ
নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…
ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি
কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…
গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭
নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…
নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম
নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…


















