News Flash

  • Home
  • দেশ
  • বিপুল পরিমাণ মাদকসহ সাত পাচারকারীকে গ্রেফতার করল এসটিএফ
Image

বিপুল পরিমাণ মাদকসহ সাত পাচারকারীকে গ্রেফতার করল এসটিএফ

কলকাতা, ২৭ মে (হি. স.) : পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) বিপুল পরিমাণ মাদকসহ উত্তর ও দক্ষিণবঙ্গের দুটি ভিন্ন এলাকা থেকে সাত মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে। শনিবার সকালে এসটিএফের এসপি আইপিএস ইন্দ্রজিৎ বসু এই তথ্য দিয়েছেন।

তিনি বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে নিউ জলপাইগুড়ি থানা এলাকার আমবাড়ি ক্যানাল রোড এলাকায় তল্লাশি চালানো হয়। সেই সময় উত্তরপ্রদেশ নম্বরের একটি ১০ চাকার ট্রাক সেখানে পৌঁছানোর সাথে সাথে গাড়িটিকে ঘিরে ফেলা হয় এবং থামানো হয়। তল্লাশি করে কেবিনের ভেতর লুকিয়ে রাখা ৫৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। গাড়ির চালক ও হেলপার দুজনকেই আটক করা হয়েছে। তারা হলেন উত্তরপ্রদেশের মৌ জেলার অন্তর্গত কোপাগঞ্জের রাজেশ যাদব (৫৪) এবং বিহারের রোহতাস জেলার অন্তর্গত করঘরের রাজেশ কুমার (২৪)।
এর পরে, উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত কাজীপাড়া এলাকায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে, শুক্রবার সন্ধ্যায় ১৪ চাকার একটি ট্রাক থামানো হয়। ট্রাকটি ওডিশা থেকে আসছিল। তল্লাশি করে তার মধ্যে থেকে ৫৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গাড়িতে থাকা পাঁচ যাত্রীকে গ্রেফতার করা হয়েছে । তাদের সকলের বিরুদ্ধে এনডিপিএস আইনের ধারায় মামলা নথিভুক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে পুরনো খুনের মামলায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে শুক্রবার একটি পুরনো মামলায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top