News Flash

  • Home
  • খেলা
  • সাগর, শচীনের জোড়া অর্ধশতকে লিড নেওয়ার প্রয়াস বিসিসি-র
Image

সাগর, শচীনের জোড়া অর্ধশতকে লিড নেওয়ার প্রয়াস বিসিসি-র

বিসিসি:- ২৭৯/৮(৭৫)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ মে।। জোড়া অর্ধশতকে একদিকে বড় স্কোর এবং অপরদিকে প্রথম ইনিংসে লিড নেওয়ার প্রত্যাশা করছে বিসিসি। আগামীকাল ম্যাচের দ্বিতীয় তথা অন্তিম দিনে পোলস্টারের ব্যাটার্সরা কেমন জবাব দেয়, তার উপর নির্ভর করছে ম্যাচের ভবিষ্যৎ। একদিকে সাগর শর্মা, অপরদিকে শচীন শর্মার অনবদ্য ব্যাটিং বিসিসি-কে অনেকটা বিপন্মুক্ত করে তোলে। শুরুতে ২৬ রানের মধ্যে দীপঙ্কর ভাটনগর ও বাবুল দে-র ওপেনিং জুটি এবং পরে অরিজিৎ দেবনাথ আউট হয়ে প্যাভিলিয়নে ফিরতেই বনমালীপুর ক্রিকেট ক্লাবের অবস্থা কিছুটা খারাপ হয়েছিল। অতঃপর সাগর শর্মা ও শচীন শর্মা জুটির অনবদ্য ব্যাটিং স্কোরবোর্ড অনেকটা ভদ্রস্থ করে তোলে। এই জুটি দলের জন্য ১৬০ রান সংগ্রহ করে দেয়। খেলা হচ্ছে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত এ-ডিভিশন সুপারফোর সুপার লিগের খেলা বিসিসি ও পোলস্টার  ক্লাবের ম্যাচ। এমবিবি স্টেডিয়ামে খেলা। প্রথম রাউন্ডের খেলায় বিসিসি ইতোমধ্যে ব্লাড মাউথের সঙ্গে ড্র ম্যাচে প্রথম ইনিংসে লিভ নেওয়ার সুবাদে ৩ পয়েন্ট পেয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় শীর্ষে অবস্থান করছে। শনিবার সকাল সাড়ে আটটায় ম্যাচ শুরুতে টস জিতে বনমালীপুর ক্রিকেট ক্লাব প্রথমে  ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। দিনভর খেলে ৭৫ ওভার ব্যাটিং এর সুযোগ পায়। ইতোমধ্যে ৮ উইকেট হারিয়ে ২৭৯ রান সংগ্রহ করে নেয়। দলের পক্ষে সাগর শর্মার ৭৯ রান এবং শচীন শর্মার ৭২ রান বেশ উল্লেখযোগ্য। সাগর ১৩০ বল খেলে ১১টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৭৯ রান সংগ্রহ করে। শচীন ৭২ রান পেয়েছে ১২৮ বল খেলে ১০ টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারি মেরে। রিয়াজ উদ্দিন এর ৩৯ রান কিছুটা উল্লেখ করার মতো। এদিকে পোলস্টার ক্লাবের বোলার কাজল সূত্রধর, অরিন্দম বর্মন ও অমরেশ দাস প্রত্যেকে দুটি করে উইকেট পেয়েছে। এছাড়া, শিবম পান্ডে ও দ্বৈপায়ন ভট্টাচার্য প্রত্যেকে একটি করে উইকেট পেয়েছে। আগামীকাল বিসিসি কতটুকু রাম সংগ্রহ করে এবং জবাবে পোলস্টারের ব্যাটার্সরা কেমন জবাব দেয় তার উপর নির্ভর করছে ম্যাচের ফলাফল।

Releated Posts

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top