News Flash

  • Home
  • দেশ
  • ইসলামপুরে দাড়িভিট কাণ্ডের তদন্তে ইসলামপুরে এনআইএ-র তদন্তকারী দল
Image

ইসলামপুরে দাড়িভিট কাণ্ডের তদন্তে ইসলামপুরে এনআইএ-র তদন্তকারী দল

ইসলামপুর,২৭ মে (হি. স.) : দাড়িভিট কাণ্ডের তদন্তে ইসলামপুরে এসেছেন এনআইএ-র তদন্তকারী দল। শনিবার দলের সদস্যরা মৃত রাজেশ সরকার ও তাপস বর্মনের স্কুল চত্বরে যান। বিভিন্ন তথ্য সংগ্রহ করেন গোয়েন্দারা। তবে প্রাথমিকভাবে খুবই অল্প সময়ের জন্য তাঁরা এসেছিলেন বলে জানা গিয়েছে। মৃত রাজেশ ও তাপসের পরিবারের সঙ্গেও এনআইএ-র কথা হয়েছে কী না তা জানা যায়নি।

অন্যদিকে, এনআইএ-র দাড়িভিটে আসা নিয়ে মুখ খুলতে চায়নি রাজেশ ও তাপসের পরিবার। প্রতিনিধি দলের সদস্যরাও সংবাদমাধ্যমকে কিছু জানাননি। প্রসঙ্গত, ২০১৮ সালের ২০ সেপ্টেম্বরে শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে ওঠে উত্তর দিনাজপুরের ইসলামপুরের দাড়িভিট হাইস্কুল। অবরোধ থেকে শুরু করে ইট পাথর ছোড়ার মতো ঘটনাও ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনতে পেরে গুলি চালায় বলে অভিযোগ। সেই গুলিতেই মৃত্যু হয় দাড়িভিট হাইস্কুলের ছাত্র রাজেশ সরকার ও তাপস বর্মনের। এই ঘটনার পর উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি। রাজেশ ও তাপসের পরিবার সিবিআই তদন্তের দাবি জানায়। ঘটনার পাঁচদিন পর তদন্ত ভার নেয় সিআইডি। সিআইডি তদন্তে জানা যায়, কোনও ভারি ধরনের আগ্নেয়াস্ত্র থেকে ছোড়া গুলিতে রাজেশ, তাপসকে মারা হয়েছে। যদিও সিআইডি কোনও আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে পারেনি। সম্প্রতি হাইকোর্ট তার পর্যবেক্ষণে জানায়, তারা সিআইডি তদন্তের অগ্রগতিতে সন্তুষ্ট নয়। তারপরই এনআইএ তদন্তের নির্দেশ দেওয়া হয়।

Releated Posts

সংসদকে আরও কার্যকরভাবে ব্যবহার করা উচিত, বিরোধীদের বড় সম্পদ সংসদ: শশী থারুর

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): সংসদকে আরও কার্যকরভাবে ব্যবহার করার ওপর জোর দিয়ে কংগ্রেস সাংসদ শশী থারুর সোমবার বলেন,…

ByByNews Desk Aug 3, 2026

তিন বছরের মধ্যে ভারত-উজবেকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার আহ্বান পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): আগামী তিন বছরের মধ্যে ভারত ও উজবেকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার লক্ষ্যে যৌথভাবে…

ByByNews Desk Aug 3, 2026

জেপিএসসি-জেএসএসসি অনিয়মের অভিযোগে আন্দোলন তীব্র, ‘সরকারকে মাথা নত করতেই হবে’ দাবি ঝাড়খণ্ডের পড়ুয়াদের

রাঁচি, ৩ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-এর বিভিন্ন নিয়োগ পরীক্ষায়…

ByByNews Desk Aug 3, 2026

পলাতক পাথর খাদান ব্যবসায়ী তুলু মণ্ডলের ম্যানেজার গ্রেফতার, টাকার উৎস খতিয়ে দেখছে পুলিশ

কলকাতা, ৩ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গের বীরভূমে পলাতক পাথর খাদান ব্যবসায়ী তুলু মণ্ডল ওরফে মহম্মদ নাজিবুদ্দিনের ম্যানেজার সীতেশ প্রামাণিককে…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top