News Flash

  • Home
  • দিনের খবর
  • জিন্দলদের অব্যবহৃত জমিতে নয়া শিল্প, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Image

জিন্দলদের অব্যবহৃত জমিতে নয়া শিল্প, ঘোষণা মুখ্যমন্ত্রীর

পশ্চিম মেদিনীপুর, ২৭ মে (হি. স.) : জঙ্গলমহলে ফের বিপুল কর্মসংস্থানের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্টিল প্ল্যান্ট ছাড়াও শালবনিতে আরও একটা বড় শিল্প হবে। শনিবার তৃণমূলে নবজোয়ার কর্মসূচির জনসভা থেকে জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

শালবনিতে জিন্দাল গোষ্ঠী ইস্পাত কারখানা তৈরি করছে। তার জন্য বিপুল জমি নিয়েছে তারা। তবে পুরো জমিটি কাজে লাগেনি। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো অতিরিক্ত জমি রাজ্য সরকারকে ফেরত দিয়েছে শিল্পগোষ্ঠী। একাধিক সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, যে জমি ব্যবহার করা হচ্ছে, শিল্প তৈরি হচ্ছে না, তা রাজ্যকে ফিরিয়ে দেওয়া হোক। সেই অব্যবহৃত জমিতে শিল্প তৈরি করবে রাজ্য সরকার। শালবনিতে জিন্দাল গোষ্ঠীর ইস্পাত কারখানা

প্রসঙ্গে এদিন মুখ্যমন্ত্রী বলেন, “জিন্দাল গোষ্ঠী অব্যবহৃত জমি ফেরত দিয়েছে। এখানে বিরাট শিল্প হবে। প্রচুর মানুষের চাকরি হবে।” তবে কী শিল্প হবে তা অবশ্য মুখ্যমন্ত্রী স্পষ্ট করেননি।

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top