News Flash

  • Home
  • দেশ
  • লাউদোহায় সিভিক ভলেন্টিয়ার সহ তিন ভাইবোনের রহস্যজনক অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার
Image

লাউদোহায় সিভিক ভলেন্টিয়ার সহ তিন ভাইবোনের রহস্যজনক অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার

দুর্গাপুর, ২৭ মে (হি. স.) মর্মান্তিক। একই ঘরে তিনভাইবোনের অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার। শনিবার কাকভোরে মর্মান্তিক ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল লাউদোহার লস্করবাঁধের আদিবাদী পাড়ায়। পারিবারিক অশান্তি না অন্য কোন কারনে অস্বাভাবিক মৃত্যু গোটা ঘটনায় বিস্তর রহস্যের দানা বেঁধেছে এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে আসানসোল-দুর্গাপুর কমিশনারেট পুলিশ।

পুলিশ সুত্রে জানা গেছে, মৃতদের নাম মঙ্গল সোরেন(৩৩), লাউদোহা থানায় সিভিক ভলেন্টিয়ার কর্মরত। তার বোন সুমি সোরেন(৩৫) কলকাতায় নার্সের কাজ করে। সপ্তাহ দুয়েক আগে বাড়ীতে এসেছে। আর এক বোন সুকুমনি সোরেন(২৮) বাড়ীতেই থাকত। তাদের বাবা হপনা সোরেন প্রাক্তন ইসিএল কর্মী। মা কয়েক বছর আগে মারা গেছেন। ঘটনায় জানা গেছে, এদিন ভোরে তাদের বাবা হপনা সোরেন পুকুরে গিয়েছিল। ফিরে এসে দেখে দরজা বন্ধ। ধোঁয়া বেরোতে দেখে শাবল দিয়ে দরজা ভেঙে ভেতরে ঢোকে। ততক্ষনে তিনজনের দগ্ধ মৃতদেহ পড়ে। ঘরের অন্যান্য আসবাবপত্রও পুড়ে গেছে।
হপনা সোরেন জানান,” ধোঁয়া বেরোচ্ছিল। সেটা দেখে লোকজন ডাকলাম। দরজা ভেঙে দেখি, তিনজনই পড়ে গেছে। ঘরের ভেতর আগুন জ্বলছে। আগুন জল দিয়ে নেভানো হল। আশপাশের লোকজন তাদের হাসপাতালে নিয়ে যায়।” অগ্নিদগ্ধ তিনজনকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষনা করে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় লাউদোহা থানার পুলিশ।

তবে কিভাবে আগুন লাগল গোটা ঘটনায় রহস্যের দানা বেঁধেছে। তাদের প্রতিবেশী সাধন টুডু জানান,” অত্যন্ত ভাল পরিবার। ঘরে কোন অশান্তি ছিল না।” জানা গেছে, মঙ্গল সোরেনের সম্প্রতি বিয়ের ঠিক হয়েছে। কয়েকদিন পরই বিয়ে। তার জন্য মেয়ের পরিবারের লোকজনও আসার কথা ছিল। তার আগে এহেন রহস্যমৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। প্রশ্ন, পারিবারিক অশান্তি চলছিল। তার জেরেই কি একসঙ্গে তিনভাইবোন আত্মহত্যা করল? যদিও পুলিশ জানিয়েছে, “মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।”

Releated Posts

নিট-ইউজি পুনঃপরীক্ষা: ২১ জুনের পরীক্ষাকে ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, স্বচ্ছ ও ত্রুটিমুক্ত আয়োজনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): আগামী ২১ জুন অনুষ্ঠিতব্য নিট-ইউজি পুনঃপরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও ত্রুটিমুক্তভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি পর্যালোচনা…

ByByNews Desk Jun 18, 2026

ভারতের তৃতীয় বৃহত্তম পণ্য রপ্তানি খাত এখন ইলেকট্রনিক্স: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের ইলেকট্রনিক্স উৎপাদন শিল্প এখন দেশের তৃতীয় বৃহত্তম পণ্য রপ্তানি খাতে পরিণত হয়েছে বলে…

ByByNews Desk Jun 18, 2026

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেই সঙ্গে সঙ্গে জ্বালানির দাম কমবে না: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও তার প্রভাব সঙ্গে সঙ্গে ভারতের পেট্রোল ও ডিজেলের…

ByByNews Desk Jun 18, 2026

মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা প্রত্যাহারের অভিযোগ খারিজ করল কলকাতা পুলিশ

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা ইচ্ছাকৃতভাবে প্রত্যাহার করা হয়েছে বলে তৃণমূল কংগ্রেসের দুই…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top