News Flash

  • Home
  • দেশ
  • মেটেলিতে চিতাবাঘের চামড়া পাচারের চেষ্টা, ধৃত ৪
Image

মেটেলিতে চিতাবাঘের চামড়া পাচারের চেষ্টা, ধৃত ৪

চালসা, ২৭ মে (হি.স.) : চিতাবাঘের চামড়া সহ গ্রেফতার করা হল ৪ জনকে। শুক্রবার রাতে মেটেলি ব্লকের মূর্তি ডিভিশন চা বাগান থেকে তাদের গ্রেফতার করা হয়।

গোপন সূত্রে খবর পেয়ে গরুমারা বন্যপ্রাণী বিভাগ ও মেটেলি থানার পুলিশ অভিযান চালিয়ে তাদের ধরে ফেলে। রাতেই ৪ জনকে গরুমারা নর্থ রেঞ্জ অফিসে নিয়ে আসা হয়। বন দফতর সূত্রে জানা গিয়েছে, ধৃতদের কাছ থেকে একটি পূর্ণবয়স্ক চিতাবাঘের চামড়া উদ্ধার হয়েছে। সেটিকে অন্য কোথাও পাচারের চেষ্টা চলছিল বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।
রাতে ধৃতদের মেটেলি থানার পুলিশ হেফাজতে রাখা হয়। শনিবার তাদের চালসার মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালে ডাক্তারি পরীক্ষার পর জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। কিভাবে তাদের কাছে ওই চিতাবাঘের চামড়া এল, ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা সেসব বিষয়ে তদন্ত শুরু হয়েছে।

Releated Posts

নিট-ইউজি পুনঃপরীক্ষা: ২১ জুনের পরীক্ষাকে ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, স্বচ্ছ ও ত্রুটিমুক্ত আয়োজনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): আগামী ২১ জুন অনুষ্ঠিতব্য নিট-ইউজি পুনঃপরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও ত্রুটিমুক্তভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি পর্যালোচনা…

ByByNews Desk Jun 18, 2026

ভারতের তৃতীয় বৃহত্তম পণ্য রপ্তানি খাত এখন ইলেকট্রনিক্স: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের ইলেকট্রনিক্স উৎপাদন শিল্প এখন দেশের তৃতীয় বৃহত্তম পণ্য রপ্তানি খাতে পরিণত হয়েছে বলে…

ByByNews Desk Jun 18, 2026

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেই সঙ্গে সঙ্গে জ্বালানির দাম কমবে না: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও তার প্রভাব সঙ্গে সঙ্গে ভারতের পেট্রোল ও ডিজেলের…

ByByNews Desk Jun 18, 2026

মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা প্রত্যাহারের অভিযোগ খারিজ করল কলকাতা পুলিশ

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা ইচ্ছাকৃতভাবে প্রত্যাহার করা হয়েছে বলে তৃণমূল কংগ্রেসের দুই…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top