News Flash

  • Home
  • দেশ
  • স্বাধীন ভারতের যাত্রায় নতুন সংসদ ভবন নির্মাণ একটি মাইলফলক : জে পি নাড্ডা
Image

স্বাধীন ভারতের যাত্রায় নতুন সংসদ ভবন নির্মাণ একটি মাইলফলক : জে পি নাড্ডা

নয়াদিল্লি, ২৭ মে (হি.স.): স্বাধীন ভারতের যাত্রায় নতুন সংসদ ভবন নির্মাণ একটি মাইলফলক। শনিবার এক টুইট বার্তায় উল্লেখ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্ৰকাশ নাড্ডা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে নাড্ডা টুইটে লিখেছেন, “নতুন সংসদ ভবন স্বাধীন ভারতের যাত্রায় একটি উল্লেখযোগ্য মাইলফলক। এই সংসদ ভবন নিছক স্থাপত্যের উপকরণ নয়, এটি আসলে ভারতের প্রাণবন্ত সংস্কৃতি ও ঐতিহ্যের চেতনার প্রতীক।

এর আগে শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট বার্তায় জানান, নতুন সংসদ ভবন প্রতিটি ভারতবাসীকে গৌরবান্বিত করবে। প্রধানমন্ত্রীর সেই টুইটের প্রেক্ষিতে নাড্ডা এদিন জানান, “নতুন সংসদ ভবন ভারতের জনগণের জন্য একটি আশীর্বাদ যারা ক্রমাগত গণতন্ত্রের মূল্যবোধকে সমুন্নত রেখেছেন। এটি মাননীয়ের দূরদর্শী নেতৃত্বে ভারতকে একটি উন্নত দেড় হিসাবে গড়ে তোলার জন্য আমাদের দেশবাসীর সংকল্পের প্রতিনিধিত্ব করে।”

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে পুরনো খুনের মামলায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে শুক্রবার একটি পুরনো মামলায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top