News Flash

  • Home
  • খেলা
  • ৩৪ বলে সেঞ্চুরি, ইতিহাস গড়লেন অজি ‘বোলার’ অ্যাবট
Image

৩৪ বলে সেঞ্চুরি, ইতিহাস গড়লেন অজি ‘বোলার’ অ্যাবট

লন্ডন, ২৭ মে (হি.স.) : ৩৪ বলে ১১০ রানে অপরাজিত থেকে ইতিহাস গড়লেন অজি ক্রিকেটার শন অ্যাবট। ৪১ বলের ইনিংসটি ১১ ছক্কায় সাজানো। মাইকেল হোগানের বলে পর পর দুই ছক্কায় তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন অ্যাবট।

মূলত পেস বোলার হিসেবেই খ্যাতি রয়েছে শন অ্যাবটের। টি-টোয়েন্টিতে যার সর্বোচ্চ ইনিংস ৪১ রানের। কিন্তু শুক্রবার ওভালে ইংলিশ টি-টোয়েন্টি ক্রিকেটে সেই ব্যাট হাতেই ইতিহাস গড়ে ফেললেন এই অজি ক্রিকেটার।
এতে টুর্নামেন্টের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির কীর্তিতে নাম লেখালেন তিনি।

২০০৪ সালে কেন্টের জার্সিতে ৩৪ বলে সেঞ্চুরি হাঁকিয়ে ইতিহাস গড়েছিলেন প্রয়াত অলরাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডস। এবার সেই কীর্তিতে ভাগ বসালেন তারই স্বদেশী অ্যাবট।

Releated Posts

স্মৃতি মন্ধানা ও হরমনপ্রীতের পরামর্শেই মনোযোগ ধরে রাখতে পেরেছি: শেফালি বর্মা

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের তারকা ওপেনার শেফালি বর্মা জানিয়েছেন, সিনিয়র ক্রিকেটার স্মৃতি মন্ধানা এবং অধিনায়ক হরমনপ্রীত কৌরের…

ByByNews Desk Jun 18, 2026

গুরনূর ব্রারের প্রতিভা চিনে নেওয়ার কৃতিত্ব নির্বাচকদেরই: সুনীল গাভাসকর

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): তরুণ পেসার গুরনূর ব্রারের সম্ভাবনা আগেভাগেই চিহ্নিত করে তাঁকে সুযোগ দেওয়ার জন্য ভারতীয় নির্বাচক…

ByByNews Desk Jun 18, 2026

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026

চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top