News Flash

  • Home
  • দেশ
  • খড়গপুরে রোড শো করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Image

খড়গপুরে রোড শো করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৭ মে (হি.স.) : আজ শনিবার বাড়তি নিরাপত্তা মোতায়েন করা হয়েছে অভিষেকের কর্মসূচি উপলক্ষ্যে। রয়েছেন উচ্চ পদস্থ পুলিশ আধিকারিকরাও। খেমাশুলি দিয়ে এদিন কেশিয়াড়ি হয়ে ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে খড়গপুরে প্রবেশ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে পশ্চিম মেদিনীপুরের ধর্মা-কেরানিচটি হয়ে তিনি শালবনিতে যাচ্ছেন। আজ দুপুরে শালবনিতে অধিবেশন। শালবনি স্টেডিয়ামে রাত্রিবাস করবেন তিনি। নবজোয়ার কর্মসূচিতে আজ শালবনিতে বক্তব্য রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামীকাল রবিবার ঘাটালে কর্মসূচি আছে অভিষেকের।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শালবনি’র কর্মসূচি’র পরে রাতে ফিরবেন মেদিনীপুর সার্কিট হাউসে। পরের দিন কলকাতার উদ্দেশ্যে পাড়ি দেবেন তিনি।
প্রসঙ্গত, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলা হয়েছিল গত শুক্রবার। সেই ঘটনায় আটক ৪ জন। অন্যদিকে আজ অভিষেক কর্মসূচিতে বিক্ষোভের পরিকল্পনা থাকার অভিযোগে খেমাশুলি থেকে ৩ জনকে আটক করে খড়গপুর লোকাল থানার পুলিশ। এরপরে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী রোড শো করেন অভিষেক।

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে পুরনো খুনের মামলায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে শুক্রবার একটি পুরনো মামলায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top