News Flash

  • Home
  • বিদেশ
  • পাকিস্তানের গিলগিট বালতিস্তানে ভয়াবহ তুষারধসে মৃত ১০
Image

পাকিস্তানের গিলগিট বালতিস্তানে ভয়াবহ তুষারধসে মৃত ১০


ইসলামাবাদ, ২৭ মে (হি.স.) : গিলগিট-বালতিস্তানের অ্যাস্তোর জেলায় ভয়াবহ তুষারধসে প্রাণ হারিয়েছেন ১০ জন। নিহতদের মধ্যে তিন জন মহিলা। বরফের স্তুপে চাপা পড়ে গুরুতর জখম হয়েছেন আরও ২৬ জন। আহতদের উদ্ধার করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে উদ্ধারকারীদের। ভয়াবহ তুষার ধসের ফলে ওই এলাকা কার্যত জেলার অন্যান্য অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তুষার ধসে প্রাণহানির ঘটনায় শোকপ্রকাশ করে নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন গিলগিট-বালতিস্তানের মুখ্যমন্ত্রী খালিদ খুরশিদ খান।

ডায়ামোর-অ্যাস্তোর ডিভিশনের ডেপুটি ইনস্টেক্টর জেনারেল তোফায়েল মির সাংবাদিকদের জানিয়েছেন, শনিবার সকালে অ্যাস্তোর জেলার শান্টার পাসের কাছে আচমকাই তুষার ধস নেমে আসে। চোখের নিচেই বরফের স্তুপের নিচে চাপা পড়ে অনেকে। বরফের নিচে চাপা পড়ে তিন মহিলা-সহ নয়জন মারা যান। গুরুতর জখম হয়েছেন আরও ২৬ জন। দুর্গম ও প্রত্যন্ত এলাকায় পৌঁছতে হিমশিম খেয়েছেন বিপর্যয় মোকাবিলা কর্মীরা।
দুর্ঘটনার খবর পেয়েই গিলগিট বালতিস্তান বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ডিরেক্টর জেনারেলের সঙ্গে কথা বলেন প্রদেশের মুখ্যমন্ত্রী খালিদ খুরশিদ খান। যুদ্ধকালীন ত‍ৎপরতায় উদ্ধারকার্য চালানোর নির্দেশ দেন তিনি। ওই নির্দেশের পরেই জোরকদমে উদ্ধারকার্যে ঝাঁপিয়ে পড়েন বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা।

Releated Posts

ভার্সাই প্রাসাদে ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে সই ট্রাম্পের, আঞ্চলিক স্থিতিশীলতা ও জ্বালানি মূল্য কমার আশা

ওয়াশিংটন, ১৮ জুন (আইএএনএস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে ইরানের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (মেমোরান্ডাম…

ByByNews Desk Jun 18, 2026

মোদি-ট্রাম্প বৈঠকে ভারত-আমেরিকা সম্পর্ক নিয়ে আশাবাদ, বাণিজ্য ও প্রতিরক্ষা সহযোগিতায় জোর

ওয়াশিংটন, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের…

ByByNews Desk Jun 18, 2026

ভারত-জার্মানি কৌশলগত অংশীদারিত্বে নতুন গতি, সহযোগিতা আরও জোরদারের বার্তা মোদি-মের্ৎস বৈঠকে

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): জি৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে বুধবার জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ-এর সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jun 17, 2026

অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে মোদি-ইইউ শীর্ষ নেতৃত্বের আলোচনা

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): জি৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে বুধবার ইউরোপীয় কাউন্সিলের সভাপতি আন্তোনিও কোস্টা এবং ইউরোপীয় কমিশনের…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top