News Flash

  • Home
  • দিনের খবর
  • কাঁকসার জাঠগড়িয়ার জঙ্গলে নিখোঁজ ব্যক্তির পচাগলা মৃতদেহ উদ্ধার
Image

কাঁকসার জাঠগড়িয়ার জঙ্গলে নিখোঁজ ব্যক্তির পচাগলা মৃতদেহ উদ্ধার

দুর্গাপুর, ২৭ মে (হি. স.) নিখোঁজ ব্যক্তির পচাগলা মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। শনিবার ঘটনাটি ঘটেছে কাঁকসার জাটগড়িয়ার জঙ্গলে। পুলিশ সুত্রে জানা গেছে, মৃতের নাম গৌড় রাউথ (৪২)। কাঁকসার বিদবিহারের শিবপুরের বাসিন্দা। বর্তমানে ফুলঝোড় এলাকায় থাকতেন। শনিবার সকালে জাঠগড়িয়ার জঙ্গলে আশপাশের বাসিন্দারা পচা দুর্গন্ধ পায়। সন্দেহ হওয়ায় দুর্গন্ধের রহস্য খুঁজতে গিয়ে দেখতে পায় পচগলা মৃতদেহ পড়ে রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মলানদীঘি ফাঁড়ির পুলিশ। তারপরই দেহ সনাক্ত করে গৌড় বাবুর পরিবার পরিজনরা। গলায় ফাঁস দেওয়া অবস্থায় ডাল ভেঙে মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। মৃতদেহের পাশ থেকে একটি বাইক ও উদ্ধার হয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়।

জানা গেছে, গত মঙ্গলবার থেকে নিখোঁজ ছিল গৌড় বাবু। প্রসঙ্গত গত ৫ মে দুর্গাপুর ইস্পাতপল্লী এলাকায় নিখোঁজ গৃহবধূর কঙ্কাল উদ্ধার হয়। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় শিল্পশহর দুর্গাপুরে। মৃতার নাম মহিলার নাম সরস্বতী যাদব (৪৮)। তাঁর বাড়ি দুর্গাপুর স্টিল টাউনশিপের নাগাঅর্জুন এলাকায়। কয়েকদিন ধরে নিখোঁজ ছিল। তাঁর আগে গত ৩ মে অন্ডালের ধান্ডাডিহি গ্রামের শ্মশান সংলগ্ন এলাকায় মানুষের মাথার খুলি, হাড়, পুরনো জামা কাপড় উদ্ধার হয়। বেশ কয়েকদিন ধরে রাস্তার পাশ থেকে দুর্গন্ধ পাওয়া যাচ্ছিল। ওইদিন কয়েকটি পথ কুকুর রাস্তার পাশে হাড়গোড় নিয়ে টানাটানি করছিল। কৌতুহলবসতঃ তা দেখেছিল স্থানীয়রা। মাথার খুলি, হাড় গুলি কোন মৃত মানুষের বলে সন্দেহ হয় তাদের। খবর পেয়ে পুলিশ হাড়, মাথার খুলি, জামা কাপড়ের অংশ বিশেষ সংগ্রহ করে থানায় নিয়ে যায়। তারও আগে, ৯ এপ্রিল লাউদোহা গ্রাম পঞ্চায়েতের কুলবুনি-মহেশপুর এলাকায় পরিত্যক্ত কুয়োয় উদ্ধার হয় মহিলার নরকঙ্কাল। খবর পেয়ে পুলিশ কঙ্কালটি উদ্ধার করে ময়মাতদন্তের জন্য পাঠায়। তারপর এদিনের ঘটনায় স্বাভাবিকভাবে চাঞ্চল্য ছড়িয়েছে শিল্পাঞ্চলজুড়ে। তবে আত্মহত্যা নাকি খুন পুরো ঘটনা ঘটিয়ে রেখে তদন্তে নেমেছে কাঁকসা থানার পুলিশ।

Releated Posts

নিজের পছন্দের নিরাপত্তারক্ষী পাওয়া সম্ভব নয়: মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা প্রত্যাহারের অভিযোগ খারিজ করে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু…

ByByNews Desk Jun 18, 2026

অনুপ্রবেশ রোধে সাফল্যের জন্য শুভেন্দু অধিকারী সরকারকে প্রশংসা রাজ্যপালের

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি. ভি. আনন্দ বোস (আর.এন. রবি হিসেবে উল্লিখিত) বৃহস্পতিবার রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Jun 18, 2026

সমস্তিপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৩, আহত ৮

পাটনা, ১৮ জুন (আইএএনএস): বিহারের সমস্তিপুর জেলায় বৃহস্পতিবার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে এবং অন্তত আটজন…

ByByNews Desk Jun 18, 2026

কেরলে আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের তদন্তে তৎপর ইডি, হাসপাতাল-সহ একাধিক স্থানে তল্লাশি

কোচি, ১৮ জুন (আইএএনএস): কেরলকে কেন্দ্র করে পরিচালিত আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের অভিযোগে তদন্ত আরও জোরদার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top