News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাজনীতিকে পেশা নয়, নেশা হিসেবে গ্রহন করতে হবে : মুখ্যমন্ত্রী
Image

রাজনীতিকে পেশা নয়, নেশা হিসেবে গ্রহন করতে হবে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৬ মে (হি.স.) : রাজনীতিকে পেশা নয়, নেশা হিসেবে গ্রহন করতে হবে।কারণ নেশার সাথে হৃদয় এবং মস্তিষ্কের সংমিশ্রণ ঘটে। এই সংমিশ্রণের ফলে যে কোনো রাজনৈতিক দল সামনের দিকে এগিয়ে যাবে। আজ ৮ বড়দোয়ালী মন্ডলের কার্যকারিণী বৈঠকে এমটাই পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক(ডা.) মানিক সাহা।
এদিন তিনি বলেন, এবারের কার্যকারিণী বৈঠকের বিশেষ তাৎপর্য রয়েছে। আগামী ৩০ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৯ বছর কার্যকাল সম্পন্ন হবে। এই লক্ষ্যে আগামী একমাস ব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে বিজেপি সরকার।
তাঁর দাবি, প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এই ৯ বছরে তিনি সাধারণ মানুষের জন্য যে সমস্ত কাজ করেছেন তার তথ্য রাজ্যের ঘরে ঘরে তুলে ধরবেন বিজেপির কার্যকর্তারা। তাতে সাধারণ মানুষের সমর্থন আদায় করা যাবে।
এদিন তিনি বলেন, ত্রয়োদশ বিধানসভা নির্বাচনে নরেন্দ্র মোদী ত্রিপুরায় বিজেপিকে পুনরায় প্রতিষ্ঠিত করতে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাই ত্রিপুরার দুটি লোকসভা আসনে জয় লাভ করে নরেন্দ্র মোদীকে উপহার দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব।

Releated Posts

এসএমএ আক্রান্ত মানশ্রীর পাশে কৃষি দপ্তর, ৩ লক্ষ টাকার সহায়তা প্রদান

আগরতলা, ৩০ জুলাই: বিরল ও প্রাণঘাতী রোগ স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি (এসএমএ)-তে আক্রান্ত ছোট্ট মানশ্রীর চিকিৎসার জন্য আর্থিক সহায়তার…

ByByTaniya Chakraborty Jul 30, 2026

বছর বাঁচাও পরীক্ষার ফল প্রকাশ, বেড়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পাশের হার

আগরতলা, ৩০ জুলাই : বছর বাঁচাও পরীক্ষার ফলাফলে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের পাশের হার বেড়েছে। আজ সাংবাদিক সম্মেলনের এবিষয়ে…

ByByTaniya Chakraborty Jul 30, 2026

বিষাক্ত শামুক খেয়ে এক বছরের শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া

আগরতলা, ৩০ জুলাই : বিষাক্ত শামুক খাওয়ার পর এক বছরের এক শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে…

ByByTaniya Chakraborty Jul 30, 2026

বিধায়িকা কল্যাণী রায় সাহার স্বামীর আকস্মিক প্রয়াণ, শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৩০ জুলাই : তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় সাহার স্বামী দীনেশ…

ByByTaniya Chakraborty Jul 30, 2026
Scroll to Top