News Flash

  • Home
  • দেশ
  • নতুন সংসদ ভবন গণতন্ত্রের প্রতীক ও সমস্ত ভারতীয়দের আকাঙ্ক্ষা : রাজনাথ সিং
Image

নতুন সংসদ ভবন গণতন্ত্রের প্রতীক ও সমস্ত ভারতীয়দের আকাঙ্ক্ষা : রাজনাথ সিং

নয়াদিল্লি, ২৬ মে (হি.স.): নতুন সংসদ ভবনের উদ্বোধনকে নিয়ে রাজনীতি করা উচিত নয়। এই মন্তব্য করলেন বিজেপি নেতা ও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তাঁর মতে, নতুন সংসদ ভবন গণতন্ত্রের প্রতীক ও সমস্ত ভারতীয়দের আকাঙ্ক্ষা। আগামী ২৮ মে, রবিবার নতুন সংসদ ভবন দেশকে উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু, উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে ১৯টি বিরোধী রাজনৈতিক দল। বিরোধীরা চাইছে, রাষ্ট্রপতির হাতে উদ্বোধন হোক নতুন সংসদ ভবন।

এরই প্রেক্ষিতে শুক্রবার বিজেপি নেতা ও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, “আগামী ২৮ মে সংসদের নতুন ভবন উদ্বোধন হতে চলেছে। এটা নিয়ে কারও রাজনীতি করা উচিত নয়, নতুন সংসদ ভবন গণতন্ত্রের প্রতীক এবং সমস্ত ভারতীয়দের আকাঙ্খা। সংসদের উদ্বোধন বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে এমন সব দলের কাছে আমার আবেদন, নিজেদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুন।”

Releated Posts

বিজেপির সংগঠনকে তৃণমূল স্তরে শক্তিশালী করার নির্দেশ নীতিন নবীনের

নয়াদিল্লি, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিজেপির নবনিযুক্ত রাজ্য প্রভারী ও সহ-প্রভারীদের সংগঠনকে তৃণমূল স্তরে আরও শক্তিশালী করার পাশাপাশি দিল্লিতে…

ByByNews Desk Sep 29, 2026

টিআরই-৪ ও গ্রুপ ডি নিয়োগের দাবিতে পাটনায় চাকরিপ্রার্থীদের বিক্ষোভ

পাটনা, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): শিক্ষক নিয়োগ পরীক্ষা (টিআরই-৪ ) এবং গ্রুপ ডি পদে চাকরিপ্রার্থীদের পৃথক বিক্ষোভে মঙ্গলবার উত্তপ্ত…

ByByNews Desk Sep 29, 2026

নেপালে ভারী বৃষ্টিতে ফের চাপের মুখে বিহারের বন্যা পরিস্থিতি, তদন্তের দাবি পাপ্পু যাদবের

পাটনা, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): নেপালের গণ্ডক নদীর অববাহিকায় ভারী বৃষ্টির জেরে বিহারের বন্যা পরিস্থিতি ফের উদ্বেগজনক হয়ে উঠেছে।…

ByByNews Desk Sep 29, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে ৪ অক্টোবর মুম্বইয়ে মিছিল, যৌথভাবে ঘোষণা ঠাকরে ভাইদের

মুম্বই, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আগামী ৪ অক্টোবর মুম্বইয়ে যৌথ মিছিলের ঘোষণা করলেন মহারাষ্ট্র…

ByByNews Desk Sep 29, 2026
Scroll to Top