News Flash

  • Home
  • খেলা
  • কৈলাসহরে বাসব স্মৃতি সিনিয়র ক্রিকেটে জয়ী নবজাগরণ সংস্থা
Image

কৈলাসহরে বাসব স্মৃতি সিনিয়র ক্রিকেটে জয়ী নবজাগরণ সংস্থা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ মে।।জয় পেলো নবজাগরণ সংস্থা। ভি জে ডি ম্যাথডে পরাজিত করলো লার্ণার কোচিং সেন্টারকে। ১০ উইকেটে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত বাসব স্মৃতি সিনিয়র ক্রিকেটে। রামকৃষ্ণ মহাবিদ্যালয় মাঠে প্রথমে ব্যাট নিয়ে লার্ণার কোচিং সেন্টার ১৫৬ রান করে। পরে বৃষ্টি নামায় নবজাগরণ সংস্থার সাংমনে লক্ষ্যমাত্রা দাড়ায় ১৯ ওভারে ৮৯ রান। যা ৮.‌৫ ওভারেই করে নেয় নবজারণ সংস্থা। দলের পক্ষে স্বর্ণদ্বীপ ঘোষ ঝড়ো অর্ধশতরান করেন। শুক্রবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে লার্ণার সি সি ১৫৬ রান করে। দলের পক্ষে অমিত দাস ৮০ বল খেলে ৭ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৭, মজুমদার আকিক মহম্মদ ৮ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৮ এবং রাজ মালাকার ১৮ বল খেলে ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৪ রান করেন। দলের আর কোন্ ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেননি। দল অতিরিক্ত খাতে পায় ৪১ রান।নবজাগণ সংস্থার পক্ষে শুভন দত্ত (‌৩/‌২৫), সেলিম মিঁয়া (‌২/‌২৩) এবং অভিজিৎ কলই (‌২/‌৩৮) সফল বোলার। এরপরই বৃষ্টিশুরু হওয়ায় নবজাগরণ সংস্থার সামনে লক্ষ্যমাত্রা দাড়ায় ১৯ ওভারে ৮৯ রান। যা ৫৩ বল খেলে কোনও উইকেট না হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে স্বপ্নদ্বীপ ঘোষ ২৪ বল খেলে ৮ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে‌‌‌ ৬৩ রানে এবং পার্থ দেব ৩০ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২২ রানে অপরাজিত থেকে যান।‌

Releated Posts

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top