News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরার কুইন আনারস ছাড়াও রাজ্যের ঐতিহ্যবাহী বিভিন্ন ফসল ও খাবারের জি আই ট্যাগ প্রদানের সম্ভাবনা রয়েছে : কৃষিমন্ত্রী 
Image

ত্রিপুরার কুইন আনারস ছাড়াও রাজ্যের ঐতিহ্যবাহী বিভিন্ন ফসল ও খাবারের জি আই ট্যাগ প্রদানের সম্ভাবনা রয়েছে : কৃষিমন্ত্রী 

আগরতলা, ২৬ মে (হি.স.) : ত্রিপুরার কুইন আনারস ছাড়াও রাজ্যের ঐতিহ্যবাহী বিভিন্ন ফসল ও খাবারের জি আই ট্যাগ প্রদানের সম্ভাবনা রয়েছে। আজ আগরতলার প্রজ্ঞা ভবনে ডোনার মন্ত্রকের অধীনস্ত নেরাম্যাক আয়োজিত কুইন আনারসের জিআই ট্যাগিং ব্যবহারের অনুমোদন প্রদানের অনুষ্ঠানে একথা বলেন  কৃষিমন্ত্রী রতনলাল নাথ।

এদিন কৃষিমন্ত্রী ভৌগলিক নির্দেশক বা জিআই ট্যাগ সম্পর্কে বলেন, প্রাকৃতিক ভাবে উৎপন্ন বা মনুষ্যসৃষ্ট যে পণ্যগুলোর খ্যাতি রয়েছে সেগুলোকেই এই স্বীকৃতি দেওয়া হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের কৃষকদের মানোন্নয়ন ও উপার্জন বৃদ্ধির লক্ষ্যে যেভাবে উদ্যোগ নিয়েছেন, তা অভূতপূর্ব। ত্রিপুরার কুইন আনারস ছাড়াও উত্তর-পূর্বাঞ্চলের ১৩টি পণ্যের জন্য জিআই ট্যাগের অনুমোদন দেওয়া হচ্ছে।

তাঁর দাবি, কৃষির দীর্ঘস্থায়িত্ব, কৃষকদের অধিকার রক্ষা এবং দেশের কৃষিজাত পণ্যের রফতানি বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় সরকার জিআই ট্যাগের উদ্যোগ নিয়েছে। কেন্দ্রীয় সরকারের এই প্রচেষ্টাকে ত্রিপুরার কৃষকরা বিশেষভাবে স্বাগত জানিয়েছেন। বর্তমান কেন্দ্রীয় সরকার কৃষকদের ফসলের বিমার সুযোগ থেকে শুরু করে কৃষি রেল, কৃষির সরঞ্জাম প্রদান সহ নানা ক্ষেত্রে উল্লেখযোগ্য পদক্ষেপ নিচ্ছে। যার সঙ্গে সামঞ্জস্য রেখে ত্রিপুরা সরকারও কাজ করে চলেছে বলে জানান তিনি।

তিনি আশা ব্যক্ত করে বলেন, ত্রিপুরার কুইন আনারস ছাড়াও রাজ্যে নানা রকম ঐতিহ্যবাহী ফসল, খাবারের জি.আই ট্যাগের সম্ভাবনা রয়েছে। এগুলো নিয়েও ভবিষ্যতে কিছু কাজ হয়, তার জন্য রাজ্য সরকার প্রচেষ্টা গ্রহণ করবে।

এদিন অনুষ্ঠানে ত্রিপুরার  ৩০০ জন আনারস চাষিকে নেরাম্যাকের প্রক্রিয়াকৃত শংসাপত্রের জিআই ট্যাগিং (জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন) ব্যবহার করার অনুমতি প্রদান করা হয়েছে। 

Releated Posts

মণ্ডলস্তরে গোষ্ঠীকোন্দল নিয়ে মুখ খুললেন বিজেপি সভাপতি, দলবিরোধী কার্যকলাপে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: বিভিন্ন মণ্ডল এলাকায় নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের মধ্যে গোষ্ঠীকোন্দল এবং মণ্ডল নেতৃত্বের নির্দেশ কর্মী-সমর্থকদের একাংশ না মানার…

ByByReshmi Debnath Sep 15, 2026

জনগণের সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের ব্যবস্থা করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: জনস্বার্থের সঙ্গে সরাসরি সম্পর্কিত বিষয়গুলিতে প্রশাসনকে আরও সক্রিয়, সংবেদনশীল ও দায়িত্বশীল ভূমিকা পালন…

ByByReshmi Debnath Sep 15, 2026

সোহম পালের চিকিৎসায় পিএমএনআরএফ থেকে ৫০ হাজার টাকা সহায়তা মঞ্জুর, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সাংসদ বিপ্লবের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রামনগর নিবাসী সোহম পালের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শিক্ষককে ঘিরে ছাত্র-নিগ্রহের অভিযোগে কড়া মাদ্রাসা কমিটি, আলোচনার পর অভিযোগ প্রত্যাহার

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: দারুন কুরআন ফুলবাড়িকান্দি বড়খলা হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে শারীরিকভাবে প্রহার করার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top