News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধলেশ্বরে চায়ের স্টলে ব্রাউন সুগার উদ্ধার
Image

ধলেশ্বরে চায়ের স্টলে ব্রাউন সুগার উদ্ধার


নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ মে৷৷ রাজধানী আগরতলা শহরের ধলেশ্বর এলাকার একটি চায়ের দোকানে হানা দিয়ে পুলিশ ব্রাউন সুগার সহ দুজনকে আটক করতে সক্ষম হয়েছে৷ তাদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা গৃহীত হয়েছে৷ রাজধানীর আগরতলা শহর ও শহরতলী এলাকায় নেশা কারবারিদের দৌরাত্ম্য অব্যাহত রয়েছে৷ ভয়ংকর নেশার কবলে পড়ে যুবসমাজ ধবংস হয়ে যাচ্ছে৷ পরিস্থিতি মোকাবেলায় পুলিশ কঠোর মনোভাব গ্রহণ করেছে৷ গোপন সুএের সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার পূর্ব থানার পুলিশ ধলেশ্বর এলাকার একটি চা দোকান থেকে ব্রাউন সুগার সহ দুজনকে আটক করেছে৷ তাদের একজনের নাম রাজেশ চক্রবর্তী ,অপরজন দীপক দেবনাথ৷ তাদেরকে রিমান্ডের আবেদন জানিয়ে বৃহস্পতিবার আদালতে তোলা হয়৷ এ বিষয়ে বিস্তারিত তথ্য জানান পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জী৷ তিনি জানান গোপন সূত্রে খবর আসে ধলেশ্বর এলাকার একটি চায়ের দোকানে ব্রাউন সুগার বিক্রি করা হচ্ছে৷ গত কয়েকদিন ধরেই এ বিষয়ে পুলিশ নজরদারি বজায় রাখছিল৷ তাদেরকে হাতেনাতে আটক করার চেষ্টা চালাচ্ছিল পুলিশ৷ বৃহস্পতিবার যথারীতি তাদেরকে নেশা সামগ্রী সহ হাতেনাতে আটক করা সম্ভব হয়েছে৷ তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রে জড়িত আরো কয়েকজনকে আটক করার চেষ্টা চালানো হবে বলে পুলিশ জানিয়েছে৷

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top