News Flash

  • Home
  • খেলা
  • জন গার্লস ক্রিকেটারদের নিয়ে 
Image

জন গার্লস ক্রিকেটারদের নিয়ে 

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ জুন।। গার্লস ক্রিকেটারদের নিয়ে প্রি-সেশন ক্যাম্প শুরু হবে ১৬ জুন থেকে। উদ্যোক্তা ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন। সারা রাজ্য থেকে প্রাথমিক বাছাইয়ের পর ৪১ জন অনূর্ধ্ব ১৫ গার্লস ক্রিকেটারদের শিবিরে ডাকা হয়েছে। বাছাইকৃত ক্রিকেটারদের নাম ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের পক্ষ থেকে সম্পাদক তাপস ঘোষ এক প্রেস বিবৃতিতে জানিয়েছেন। বাছাইকৃত ৪১ জন গার্লস ক্রিকেটারদের আগামী ১৬ জুন বেলা তিনটায় এমবিবি স্টেডিয়ামে দায়িত্বপ্রাপ্ত কোচের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে। খেলোয়ারদের অবশ্যই ডিজিটাইজ বার্থ সার্টিফিকেট, আপডেট করা আধার কার্ড, প্যান কার্ড, ক্রিকেটারদের ব্যাংক অ্যাকাউন্ট পাসবুক, ক্রিকেটারদের ব্যাংক অ্যাকাউন্ট ক্যানসেল চেক এবং জন্ম তারিখ উল্লেখিত স্কুল সার্টিফিকেট ইত্যাদি ডকুমেন্টস অরিজিনাল বাধ্যতামূলক জমা দিতে হবে বলে বিবৃতিতে উল্লেখ রয়েছে। প্রি-সেশন ক্যাম্পের জন্য ডাক পাওয়া গার্লস ক্রিকেটাররা হলো: মোহনপুরের অঙ্কিতা তাঁতি উড়িয়া, দীপিকা পাল, অসীমা সরকার, মধুমিতা সরকার, রুমা সরকার, বিজিতা দাস, কোয়েল সরকার। সদরের সায়ন্তিকা নম: দাস, পূর্ণিমা দেবনাথ, স্নেহা দত্ত, মহিমা রবিদাস, অঙ্কিতা মজুমদার, তুনাই সরকার, সুস্মিতা বসাক, চন্দ্রা দেব, অভিজ্ঞা বর্ধন, অনুভা পাল, অস্মিতা রায়। লংতরাইভ্যালির ইন্দ্র বড়ুয়া, পল্লবী মাগার, পায়েল ত্রিপুরা, খাপাং ত্রিপুরা। উদয়পুরের রিয়া সরকার, এঞ্জেল পাল, ঋষিতা সূত্রধর। বিশালগড়ের মিষ্টু মালাকার, দেবী দাস, স্নেহা সরকার, অর্পিতা সরকার, অনুষ্কা শীল, শ্রাবন্তী চৌধুরী। ধর্মনগরের সুস্মিতা তেলি। শান্তির বাজারে রেবিকা নোয়াতিয়া। তেলিয়ামুড়ার মৈলোকমা জমাতিয়া, নন্দিতা দাস, দিয়া দাস, তানিয়া দেব। কৈলাসহরের মাম্পি বেগম। খোয়াইয়ের দীপা নম দাস, নিবেদিতা দাস, অমৃতা দাস।

Releated Posts

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top