News Flash

  • Home
  • দেশ
  • প্রধানমন্ত্রী মোদীর শাসন মডেল বিশ্বজুড়ে সমাদৃত হয়েছে : জে পি নাড্ডা
Image

প্রধানমন্ত্রী মোদীর শাসন মডেল বিশ্বজুড়ে সমাদৃত হয়েছে : জে পি নাড্ডা

নয়াদিল্লি, ২৫ মে (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসন মডেল বিশ্বজুড়ে সমাদৃত হয়েছে। বললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। তিনি বলেছেন, “বিগত ৯ বছরে, মোদীজি বিশ্বস্তরে ভারতের মর্যাদা বাড়িয়েছেন। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন মোদীজির অটোগ্রাফ চাইছেন, এটাই মোদীজির নেতৃত্বের ক্যারিশমা এবং তাঁর অধীনে ভারতের পরিবর্তনশীল চিত্র দেখায়।” নাড্ডা আরও বলেছেন, “অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী যেভাবে সিডনিতে বলেছিলেন, মোদীজি আপনিই বস… তাঁর বক্তব্য থেকে বোঝা যায় ভারত সম্পর্কে বিশ্বের দৃষ্টিভঙ্গি কীভাবে বদলেছে। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী আপনার সঙ্গে দেখা করার জন্য তাঁর দেশ থেকে অস্ট্রেলিয়ায় উড়ে এসেছেন।”

‘সফল’ ত্রিদেশীয় সফর শেষে বৃহস্পতিবার সকালেই দিল্লিতে ফিরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লির পালম বিমানবন্দরে পৌঁছনোর পর উষ্ণ অভ্যর্থনা জানানো হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানোর পর নাড্ডা বলেছেন, “আজ যখন প্রধানমন্ত্রী ত্রিদেশীয় সফর শেষে দেশে ফিরেছেন এবং বিগত পাঁচ দিন ধরে যেভাবে তিনি ভারতের ভাবমূর্তি তুলে ধরেছেন, তা আমাদের গর্বিত করে। প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন ও স্বাগত জানাই।” নাড্ডার কথায়, “বিশ্বে ভারতের সংস্কৃতি, ঐতিহ্য ও মূল্যবোধকে এগিয়ে নিয়ে যেতে প্রধানমন্ত্রী মোদী অনেক অবদান রেখেছেন। প্রধানমন্ত্রী যেখানেই গিয়েছিলেন সেখানকার শিল্প নেতৃবৃন্দ, বিজ্ঞানী এবং বিশিষ্ট ব্যক্তিরা তাঁর সঙ্গে দেখা করতে এবং শাসন নিয়ে আলোচনা করতে আগ্রহী ছিলেন… এটাও আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। বিশ্ব আপনার শাসন মডেলের প্রশংসা করেছে।”

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top